| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কোলহির সেঞ্চুতিতে বড় সংগ্রহের পথে ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৫ ১৭:৪৯:৪২
কোলহির সেঞ্চুতিতে বড় সংগ্রহের পথে ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর

রাউন্ড রবিন সিরিজ অপরাজিত থেকে শেষ করল ভারত। এবার সেমিতে বাধা উড়ন্ত স্বাগতিকদের সামনে। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনালে টিকিট পাওয়ার লড়াইয়ে কিউইদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার দল।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করে ভারত। নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন ওপেনার রোহিত শর্মা-শুবমান গিল। এমনকি ট্রেন্ট বোল্টের মতো বিশেষজ্ঞ সুইং বোলাররাও এর সুবিধা নিতে পারেননি।

এখনও পর্যন্ত ৪৩.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে ভারত। কোহলি ১১০ বলে ১০৯ রান করে ব্যাটিং করছেন।

ভারতীয় ওপেনাররা প্রথম ৫০ রান করে মাত্র ৩২ বলে। যেখানে বেশিরভাগ শট আসে রোহিতের ব্যাট থেকে। রোহিত উড়ন্ত সূচনা করলেও হাফ সেঞ্চুরি না পেয়ে ড্রেসিংরুমে ফিরে যান। নবম ওভারে টিম সাউদিকে উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন ভারত অধীনায়ক। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪৭ রান।

রোহিত ফেরার পর রানের গতি কিছুটা কমেছে। তবে সেটা ভালোভাবেই সামাল দিয়েছেন গিল। তাতে ১৩ তম ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে স্বাগতিকরা। ইতোমধ্যেই ফিফটি তুলে নিয়েছেন গিল।

তিনে নেমে কোহলি ধীর গতির শুরু করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন এই টপ অর্ডার ব্যাটার। ফলে বড় জুটির দিকে এগোচ্ছেন গিল-কোহলি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...