| ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে যত টার্গেট দিল শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৯ ১৮:০৩:২৯
গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে যত টার্গেট দিল শ্রীলঙ্কা

বিশ্বকাপের আর মাত্র একটি ম্যাচ বাকি। রুর দিকে কিছুটা নিষ্প্রাণ এই বৈশ্বিক আসরে শেষ সময়ে এসে যেন প্রাণ ফিরেছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ টি দলের মধ্যে ৭ টির ভাগ্য ভারসাম্যপূর্ণ। সেমিফাইনালের বাকি জায়গার জন্য অপেক্ষা করছে তিনটি দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে লড়ছে চার দল।

এমন গুরুত্বপূর্ণ সময়ে নবম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন শ্রীলঙ্কাদের ব্যাট করার আমন্ত্রণ জানান। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

আজকের ম্যাচে দুই দলের সমীকরণ দ্বিগুণ। নিউজিল্যান্ডের জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর শ্রীলঙ্কা জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়ে যাবে তারা। তবে এই ম্যাচের মাহাত্ম্য এখানেই থেমে নেই, বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্যও নির্ভর করছে এই ম্যাচের ওপর।

এই প্রতিবেদন টি লেখার সময় শ্রীলঙ্কা ৪৬.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭১রান করেছে

নিউজিল্যান্ডের হার পাকিস্তানের যেমন কপাল খুলে দিতে পারে, তেমনি বাংলাদেশকেও চ্যাম্পিয়ন্স ট্রফির রেসে অনেকটা পিছিয়ে দেবে। আবার বেঙ্গালুরুতে আজ আছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সেটাও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আজকের ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন রয়েছে। ইনজুরি থেকে ফিরেই একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে রাজিথার জায়গায় ফিরেছেন চামিকা।

নিউজিল্যান্ড একাদশ ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম লাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

শ্রীলঙ্কা একাদশপথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আইপিএলের পর্দা নেমেছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে। আহমেদাবাদের মহারণে গুজরাট টাইটান্সকে ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

মার্টিনেজের বিকল্প কে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্ট নিয়ে নতুন আলোচনা

মার্টিনেজের বিকল্প কে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্ট নিয়ে নতুন আলোচনা

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার গোলপোস্ট মানেই এখন এক নাম, এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে দলকে ...

বাংলাদেশ থেকে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ; জেনে নিন সহজ উপায়

বাংলাদেশ থেকে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ; জেনে নিন সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা এখন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে। বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই বাংলাদেশের ...