| ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

এখন ক্রিকেটারদের মন থাকে টাকায় খেলায় নয়, হাইকোর্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৮ ২১:২৯:৫৮
এখন ক্রিকেটারদের মন থাকে টাকায় খেলায় নয়, হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট দলের খেলার মান কমে গেছে। ক্রিকেটাররা এখন খেলায় মনোযোগী নয়, টাকা রোজগারে মন দিচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে শুনানির শুরুতে আবেদনকারীর আইনজীবী এবিএম ওয়ালিউর রহমান খান বলেন, ওয়াকার ইউনিস আইসিসির নিয়ম লঙ্ঘন করে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে বারবার অপমান করেছেন। তিনি এটা করতে পারেন না. ওয়াকার ইউনূসের বাড়ি পাকিস্তানি পাঞ্জাবে আছে কি না, তা জানতে চায় হাইকোর্ট। তাহলে সে একাত্তরের পরাজয় ভুলতে পারবে না।

আদালত বলেন, আমরা ক্রিকেটের অন্ধ সমর্থক হতে চাই না। বলাই বাহুল্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলার মান কমে গেছে। এখন ক্রিকেটাররা খেলায় মনোযোগী নয়। তাদের মন টাকা কামানোর।

এরপর আদালত বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটুক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের ওয়াকার ইউনুসের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ দায়ের করার কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি প্রেসিডেন্টকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারি অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এর আগে বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটুক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের ওয়াকার ইউনুসের নাম প্রত্যাহার করতে রিট দায়ের করা হয়। রিটে পাকিস্তানের ওয়কার ইউনুসের নাম প্রত্যাহারের জন্য আইসিসিতে অভিযোগ দায়ের করতে বিসিবিকে নির্দেশনা দিতে বলা হয়েছে।

বিশ্বকাপের চলমান ১৩তম আসরের ৩৮তম ম্যাচে মঙ্গলবার শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইম আউট’ করেন সাকিব আল হাসান। যে কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।

আইসিসির নিয়মে ‘টাইম আউট’ থাকলেও এতদিন এর প্রয়োগ হয়নি। গত সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অ্যাঞ্জেলো ম্যাথিউস দুই মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথিউসকে আউট ঘোষণা করেন।

ম্যাথিউস খানিকটা ধীরগতিতে ক্রিজে এসে স্ট্যান্স নিয়েছিলেন। সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ওই সময় ম্যাথিউস তার হেলমেটে অসঙ্গতি অনুভব করেন। ড্রেসিংরুমে হেলমেট আনার ইঙ্গিত দেন। এতে দুই মিনিটের বেশি সময় চলে যায়। সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার আউট দেন। ম্যাথিউস বারবার বোঝাচ্ছিলেন তিনি প্রস্তুত ছিলেন, হেলমেটের জন্যই এ বিলম্ব।

ম্যাথিউস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস ও শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আরনল্ড। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়িসুলভ আচরণ দেখেননি কখনো।’

এক পর্যায়ে ধারা ভাষ্যকার ওয়াকার ইউনুস সাকিব আল হাসান সম্পর্কে বলেন,“গাঞ্জি (বাজে) ক্রিকেট, ছি ছি সাকিব এটা কি করলো। তবে সাকিব, একমাত্র সাকিবের পক্ষেই এমন কিছু সম্ভব আরো বলেছে- বাংলাদেশ যা করেছে তা ক্রিকেটের চেতনা বিরোধি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ...

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ...

ফুটবল

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ...

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

এশিয়ান কাপ ফুটবল: চীনের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ, ২ গোলে পিছিয়ে প্রথমার্ধ ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ৪৬ ...