পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের অষ্টক পূরণ কতখানি সম্ভব
হারের বৃত্তে বাংলাদেশ দল। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা পাঁচটিতে হেরেছে তারা। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে হেরে বেশ চাপে বাংলাদেশ দল।
আজ এমন কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাবর আজমের পাকিস্তানও হারের বৃত্তে। প্রথম দুই ম্যাচে জয়ের পর পরের চার ম্যাচে হেরেছে তারা। স্বাভাবিকভাবেই আজ ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে বাউন্স ব্যাক করতে চাইবে সাকিবের দল। বাবরের দলও এটা চাইবে।
পাঠক, ভোটে আপনার মতামত বলুন, বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে?
