| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মাহমুদউল্লাহ কে নিয়ে নতুন বার্তা দিলেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৫ ১৫:৪৭:৫১
মাহমুদউল্লাহ কে নিয়ে নতুন বার্তা দিলেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস

চলতি ওয়ানডে বিশ্বকাপে শেষ চারে ওঠার স্বপ্ন নিয়ে ভারত গেল লাল-সবুজরা। তবে বর্তমানে শাকিব বাহিনির স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে। টানা চার হারে পয়েন্ট টেবিলের তলানিতে এখন টাইগাররা।

এদিকে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করে। পাহাড়ের মতো লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থামে বাংলাদেশ। টানা চার ম্যাচে ১৪৯ রানের শোচনীয় পরাজয়ে টাইগাররা।

তবে উইকেটে যাওয়া-আসার মিছিলে সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ১১১ বলে ১১১ রানের ইনিংস খেলেন তিনি। যদিও এক সময় বিশ্বকাপ দলে রিয়াদের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল। তবে সব আলোচনা ও গুঞ্জন কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। তারপর তিনি তার আস্থার প্রতিদান দেন।

এমন দায়িত্বশীল ব্যাটিং দিবসে তাকে নিয়ে নানা ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিয়াদের ভক্তরা। সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীসও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এই ব্যাটার।

নাফিসের ওই পোস্টে রিয়াদের প্রশংসা করেছেন অনেকেই। তানভীর হাসান নামের একজনের মন্তব্য, ব্যর্থতার ভিড়ে আজকের বড় অর্জন।

মাহিম হোসেনের ভাষ্য, কল্পনাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি, অভিনন্দন নীরব ফিনিসার ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...