| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভেঙ্গে গেল ভারতের টপঅর্ডার, দেখে নিন সর্বশেষ আপডেট স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৮ ২০:১৪:৪৯
ভেঙ্গে গেল ভারতের টপঅর্ডার, দেখে নিন সর্বশেষ আপডেট স্কোর

এবারের বিশ্বকাপের পর্দা উঠে গেছে ৫ অক্টোবর। তবে আজ প্রথমবারের মতো এই মাঠে নামছে ভারত। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরে প্রথমে ফিল্ডিং নামে রোহিত শর্মার দল।

রবিবার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায়। জবাবে হ্যাজেলহুড ও মিচেল স্টার্কের দ্রুতগতির বোলিংয়ে স্বাগতিক ভারত ২ রানে ৩ উইকেট হারায়। শূন্য রানে ফেরেন রোহিত, কিষাণ ও আইয়ার।

এর আগে চেন্নাইয়ে ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া অধিনায়কের সিদ্ধান্ত পূরণ করতে পারেননি ওপেনার মিচেল মার্শ। তৃতীয় ওভারে শূন্য রানে জসপ্রিত বুমরাহের বলে প্যাভিলিয়নে ফেরেন অজি ওপেনার। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন। ৪২ রান করে কুলদীপ যাদবের বলে ক্যাচ আউট হন ওয়ার্নার।

দুই ওপেনারের বিদায়ের পর অজি শিবিরে বিপাকে ফেলেন রবীন্দ্র জাদেজা। স্টিভ স্মিথকে ৪৬ রানে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। স্মিথের পর, জাদেজা ল্যাবুসচেন এবং অ্যালেক্স কেরিকে যথাক্রমে ২৭ ও ০ রানে প্যাভিলিয়নে পাঠান। বাঁহাতি স্পিনারের বিপর্যয়ের কারণে ১১৯ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ১৫ রানে কুলদীপ যাদবের বলে বোল্ড হন এবং ক্যামেরন গ্রিন ৮ রানে বোল্ড হন ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের হাতে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃভারত : ৩৬/৩ ওভার : ১২.১

বিস্তারিত আসছে........

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...