| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নিজের বাজে ফর্ম নিয়ে যা বললেন লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ২১ ১২:২৬:৫৮
নিজের বাজে ফর্ম নিয়ে যা বললেন লিটন

এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যায়নি লিটন দাসের ব্যাট থেকে। প্রথম দুই ম্যাচ তিনি খেলতে না পারলেও পরের তিন ম্যাচে তাকে দেখে হতাশ হয়েছেন ভক্তরা। বাংলাদেশি এই ওপেনারের ব্যাট থেকে রান এসেছে ১৬, ১৫ ও ০। তবে নিজের এই খারাপ সময় কাটিয়ে ভালোর বার্তা দিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। সেখানে তিনি নিজের ফর্মের বিষয়ে কথা বলেন।

লিটন দাস বলেন, ‘সমস্যাগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করছি। প্রতিনিয়ত অনুশীলন করছি। আশা করছি তাড়াতাড়ি ভালো জায়গায় নিজেকে নিতে পারবো।’ নিজের আত্মবিশ্বাসের বিষয়ে লিটন বলেন, ‘আত্মবিশ্বাসের ঠিক আছে। অনুশীলন করছি, দেখা যাক কী করতে পারি।’সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘অসুস্থতার কারণে আমি দুইটি ম্যাচ খেলতে পারিনি। সেজন্য নিজেকে খেলার মধ্যে রেখে ভুলগুলো বের করার চেষ্টা করছি। এছাড়া যেসব খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজে খেলবেন, তারা অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। যেহেতু সামনে বিশ্বকাপ। তাই তার আগে সবাইকে দেখার একটা সুযোগ এসেছে।

প্রসঙ্গত, এশিয়া কাপ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হতে যাওয়া সেই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ আরও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। সাকিবের পরিবর্তে কিউইদের বিপক্ষে অধিনায়কত্ব করবেন লিটন দাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...