| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আশঙ্কাই সত্যি হলো: লিটন দাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ২১ ১১:৩৭:২১
আশঙ্কাই সত্যি হলো: লিটন দাস

এশিয়া কাপ মাত্রই শেষ হয়েছে। দেশে ফিরতে না ফিরতেই নিউজিল্যান্ড সিরিজ। তাই আনুষ্ঠানিকভাব মাত্র একটি অনুশীলন সেশন রাখা হয়েছিল ওয়ানডে সিরিজের আগে। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ, আর ২০ সেপ্টেম্বর বিকেলে সিরিজ শুরু হওয়ার আগে প্রথম ও একমাত্র অনুশীলন সেশন।

কিন্তু আজ সকাল থেকেই বৃষ্টি মিরপুরে হানা দিয়েছে বারবার। ট্রফি উন্মোচনের একটু পর এতটাই জোরে বৃষ্টি নেমেছে যে পূর্বনির্ধারিত সময় ২ টায় অনুশীলন শুরু হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস আগেই আশঙ্কা করেছিলেন, যে কোনো অনুশীলন ছাড়াই সিরিজ খেলতে নামতে হতে পারে তাদের।

আজ দুই অধিনায়কের আনুষ্ঠানিক সংবাদসম্মেলনের আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এর আগে নিজেদের অনুশীলন করতে পেরেছে নিউজিল্যান্ড। লিটনের সংবাদসম্মেলন শেষ হতে সিরিজের ট্রফি উন্মোচন করার আনুষ্ঠানিকতা ছিল। মেঘলা আকাশের নিচে ট্রফির ছবি তোলা শেষ হতে না হতেই বৃষ্টি শুরু। আধ ঘন্টা পরই অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশের।

এমন কিছু যে হতে পারে, সেটা জানতেন লিটন। সংবাদসম্মেলনে নিউজিল্যান্ডের পেস বোলারদের সামলাতে বাড়তি কিছু করছেন কিনা, এ প্রসঙ্গে বলেছিলেন যা করার মনে মনেই করে নিতে হচ্ছে তাঁদের, ‘কাজ করার তো সুযোগ নাই। যা করার মানসিকভাবে করা লাগছে, মাইন্ড গেম খেলা লাগছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকটিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছু দিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতখানি প্র্যাকটিস করতে পারব। হয়ত প্র্যাকটিস ছাড়াই ম্যাচ খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা।’

বিকেল সাড়ে তিনটা নাগাদ বৃষ্টি থামলেও মাঠে আর অনুশীলন করা হয়নি লিটনদের। অনুশীলনটা লিটনের জন্যই হয়তো বেশি দরকার ছিল। জ্বর কাটিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে ৩ ম্যাচে মাত্র ৩১ রান করেছেন লিটন। এমনিতেও ২০২৩ সালটা ভালো কাটছে না তাঁর। ২০২২ সালটা স্বপ্নের মতো কাটানো লিটন এই বছর ওয়ানডেতে ১৫ ম্যাচে ২৫.৫৩ গড়ে ৩৩২ রান করেছেন। তিনটি ফিফটি যেমন পেয়েছেন, চার ইনিংসে ডাকও পেয়েছেন।

লিটন অবশ্য আশাবাদী বিশ্বকাপের আগে ফর্ম ফিরে পাবেন তিনি, ‘আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায়। আশা করছি তাড়াতাড়ি কামব্যাক করতে পারব। আত্মবিশ্বাসের (অভাব) বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...