| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সরগরম সংবাদমাধ্যম মুখ খুলেছেন শাহিন আফ্রিদির শ্বশুর আফ্রিদি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ২০ ১১:৩০:১০
সরগরম সংবাদমাধ্যম মুখ খুলেছেন শাহিন আফ্রিদির শ্বশুর আফ্রিদি

মাঠের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ার প্রভাব পড়েছে পাকিস্তান ড্রেসিংরুমে বাগবিতণ্ডা। যা নিয়ে কয়েকদিন ধরেই সরগরম দেশটির সংবাদমাধ্যম। এর ভেতর অধিনায়ক বাবর আজমের সঙ্গে পেসার শাহিন আফ্রিদির কথার লড়াই এবং অধিনায়কত্ব প্রসঙ্গও উঠে এসেছে। বাবরের পরিবর্তে অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির নাম শোনা যায়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই তারকা পেসারের শ্বশুর শহীদ আফ্রিদি।

মূলত এসব বিতর্কের শুরু এশিয়া কাপের সুপার ফোর থেকে পাকিস্তানের বিদায়ের পর। তখনই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। এমনকি পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে বাবরের সমালোচনা শহীদ আফ্রিদি বলেন, বিশ্রাম নীতি অনুসারে বাবরের খেলা উচিত ছিল। একাদশে পরিবর্তন নিয়ে পাকিস্তান খেলতে পারত।

এরপরই শাহিন আফ্রিদিকে অধিনায়ক বানাতে তিনি এমন মন্তব্য করেন বলে গুঞ্জন ওঠে। যদিও বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করেননি আফ্রিদি। তবে শাহিন ও শহীদ আফ্রিদি সম্পর্কে জামাই-শ্বশুর হওয়ায় নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেন। সামাজিকমাধ্যমে গুঞ্জন ছড়ায়, শাহিনকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে চান শহীদ আফ্রিদি।

যা শুনে রীতিমতো বিস্মিত হয়েছেন সিনিয়র আফ্রিদি। সাবেক এই স্পিন অলরাউন্ডার বলছেন, ‘আমি বুঝতে পারছি না কেন তারা এসব কথাবার্তা বলছেন। যদিও আমি আমার মতামত জানিয়েছি সামা টিভিতে। তবে তারা এটাকে ভিন্নভাবে নিয়েছে। আমিই একমাত্র ব্যক্তি যে শাহিনকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘টুইটার স্ক্রল করে দেখতে পেলাম অনেকে আমার নাম উল্লেখ করে লিখেছেন যে শহীদ আফ্রিদি বলেছেন বাবর আজমের চেয়ে শাহিন আফ্রিদি অনেক ভালোভাবে দলকে নেতৃত্ব দিতে পারে। তার নেতৃত্বেই লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়েছে।’

এদিকে, বাবরের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি নিয়ে বার্তা দেন শাহিন আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বাবরের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘ফ্যামেলি’। এর মাধ্যমে দুজনের মধ্যকার চলা বিবাদের গুঞ্জন থামানো চেষ্টা করেছেন পাকিস্তানের এই গতিতারকা। শাহিনের নেতৃত্বে পাকিস্তান সুপার লিগে ২০২২ ও ২০২৩ দুই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...