| ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কিউই সিরিজে নেই সাকিব-মুশফিক, কারণ জানালেন নির্বাচক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৭ ১০:৫৩:০৪
কিউই সিরিজে নেই সাকিব-মুশফিক, কারণ জানালেন নির্বাচক

ছয় জাতির টুর্নামেন্ট এশিয়া কাপ শুরুর আগে এবং মাঝপথে ইনজুরির কারণে ছিটকে যান বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। যে কারণে তাদের বেশ কয়েকজনকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে ক্রিকেট বিশ্বমঞ্চে লড়াইয়ের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে নতুন করে কেউ চোটে পড়লে চিন্তা আরও বাড়বে টিম ম্যানেজমেন্টের। তাই এই বিষয়টি মাথায় রেখেই কিউইদের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিবকে বিশ্রাম দেওয়ায় দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়েও বেশ ফর্মে ছিলেন সাকিব-মুশফিকরা। তবে কিউই সিরিজে তাদের না থাকা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষ্য, সামনে ভারতে বিশ্বকাপ, সেটা মাথায় রেখেই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপ অনেক লম্বা টুর্নামেন্ট। সেখানে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও যোগ করেন, এই নিউজিল্যান্ড সিরিজ বড় টুর্নামেন্টের আগে আমাদের কয়েকজন ক্রিকেটারকে যাচাই করে নেওয়ার সুযোগ দিচ্ছে। দলটা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণে সাজানো হয়েছে। খালেদ, জাকির ও রিশাদ এখন পর্যন্ত অনভিষিক্ত। জাকির আয়ারল্যান্ড সিরিজেই খেলত, তবে দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়েছিল। খালেদ লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ভালো করেছে। রিশাদ বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করে।

এদিকে আগামী ২১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ।

বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। তবে এর আগে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...