ভারতের ৭ উইকেটের পতন দেখেনিন সর্বশেষ স্কোর
২৬৬ রানের টার্গেটে নেমে ১৭ রানে ২ উইকেট হারানোর পর থেকেই সতর্ক রাহুল ও গিল। শুরুর চাপ অনেকটাই কমিয়ে এনেছেন তাঁরা। দুজনের জুটিতে ৫০ রানও উঠে গেছে। ১৬ ওভারশেষে দলীয় স্কোর ৭৩। গিল এগোচ্ছেন ফিফটির পথে। আঁটসাঁট বোলিংয়ের পুরস্কার পেলেন মেহেদী হাসান। তাঁর বলে ক্যাচ তুলেছেন লোকেশ রাহুল। বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এ জুটি ভাঙা। মেহেদী করলেন সেটিই। রাহুল থেমেছেন ৩৯ বলে ১৯ রানে। গিলকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন, নিজে গতি বাড়াতে গিয়ে ধরা পড়লেন মিডউইকেটে।
আগের ওভারে রাহুলকে ফিরিয়েছিলেন মেহেদী। তাঁকেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ওয়াইড লং অনের ওপর দিয়ে ছক্কা মারলেন গিল। ফিফটিতেও পৌঁছে গেলেন। ৬১ বল খেলেছেন ফিফটি করতে। ২০ ওভারশেষে ভারত ৩ উইকেট হারিয়ে তুলেছে ৮৯ রান।
মিরাজকে রিভার্স সুইপের অপশন বেছে নিয়েছিলেন কিষান। ব্যর্থ হলো সেটি। আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এলবিডব্লিউ দেন, সেটি রিভিউও করেন কিষান। তবে বল ট্র্যাকিং দেখানোর আগেই হাঁটা ধরেন কিষান। ফেরার অপশন খুঁজে পাননি আর। ১০০ রান তোলার আগেই চতুর্থ উইকেট হারিয়ে চাপে ভারত।
উইকেটটা খুব করে দরকার ছিল বাংলাদেশের। সেটি এনে দিলেন সাকিব নিজেই। বোল্ড করেছেন সূর্যকুমারকে।
শুরু থেকেই সুইপের দিকে মনযোগ ছিল সূর্যকুমারের, বেশ বড় স্ট্রাইড নিয়েও সেটির চেষ্টা করছিলেন। সুইপ করতে গিয়ে নাগাল পাননি এবার। ৩৪ বলে ২৬ রান করে থেমেছেন তিনি। ওয়ানডেতে এখনো পায়ের নিচে ঠিক মাটি খুঁজে পাননি। এ ম্যাচ ভালো একটা সুযোগ ছিল ভারতের বিশ্বকাপ দলে থাকা সূর্যকুমারের। সেটি কাজে লাগাতে পারলেন না।
মোস্তাফিজের ওপর চড়াও হতে গিয়ে ফিরে যেতে হলো জাদেজাকে। বড় শট খেলতে গিয়েছিলেন, মিস করে গেছেন পুরোপুরি। মোস্তাফিজের শর্ট অব আ লেংথে করা গতিময় বলে জাদেজা হারিয়েছেন মিডল স্ট্যাম্প। ফিরেই সফল বাংলাদেশের বাঁহাতি পেসার, পড়ল ভারতের ষষ্ঠ উইকেট। গিলকে অপর প্রান্তে রেখে ফিরলেন আরেকজন।
এ উইকেটটির খোঁজেই ছিল বাংলাদেশ। সেটি এনে দিলেন মেহেদী হাসান। ঠিক আগের বলেই ইনিংসের সবচেয়ে লম্বা ছক্কাটি মেরেছিলেন লেগ সাইডে। এবার মেহেদীর অফ স্টাম্পের বেশ বাইরের বলে টেনে মারতে গিয়ে লং অফে হৃদয়ের হাতে ধরা পড়েছেন। তার আগে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস—১৩৩ বলে ১২১ রান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ৭ উইকেটের বিনিময় ২০৭ রান করেছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, আরও বাড়ার ইঙ্গিত
