| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৫:৩২:২৬
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যারা

পয়েন্ট টেবিলের হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি এক অর্থে অলিখিত সেমিফাইনাল! কেননা, এই ম্যাচে যারা জয় পাবে, তারাই আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। তবে এই ম্যাচে পাকিস্তান-শ্রীলঙ্কা ছাড়াও আরও একটি পক্ষ রয়েছে। এই ম্যাচে জয় হতে পারে বেরসিক বৃষ্টিরও।

লঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা ছিল। বৃষ্টির কারণে ভেসে যায় ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপপর্বের ম্যাচ। এমনকি বৃষ্টি বাগড়ায় রিজার্ভ ডে’তে গড়ায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ফোরের ম্যাচ। এবার এশিয়া কাপের সুপার ফোরের অলিখিত ‘সেমিফাইনাল’ অর্থাৎ পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠেছে; এই ম্যাচে বৃষ্টি হলে ফাইনালে খেলবে কোন ফল? আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাই–বা কতটুকু?

হাইভোল্টেজ এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। ‘ওয়েদার চ্যানেল’ রিপোর্ট বলছে, এদিন কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ।

এদিকে আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার বলছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ চলাকালে পুরো সময়ই কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিন বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা ৮৪ শতাংশ।

আর বৃষ্টির এমন সম্ভাবনায় কিছুটা মন খারাপ হতে পারে দ্য গ্রিন ম্যানদের সমর্থকদের। কারণ, বৃষ্টি বাগড়ায় এই ম্যাচ বাতিল হলে ফাইনালে উঠে যাবে লঙ্কানরা। কেননা, রান রেটের হিসেবে বেশ এগিয়ে দাসুন শানাকারা। বর্তমানে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)। অন্যদিকে দুই ম্যাচে হেরে এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছে আরেক দল বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...