| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রিজার্ভ ডের খেলাও মাঠে না গড়ালে কি হবে ম্যাচের ভাগ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১১ ১৫:৫১:১০
রিজার্ভ ডের খেলাও মাঠে না গড়ালে কি হবে ম্যাচের ভাগ্য

বৃষ্টির শঙ্কা থাকায় টুর্নামেন্টের মাঝপথে হুট করেই ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সুপার ফোরের সবগুলো ম্যাচেই বৃষ্টির হানা দেওয়ার শঙ্কা থাকলেও কেবল ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখে এসিসি।

শঙ্কা সত্য হয়ে বৃষ্টি বাধায় কেবল খেলা হয়েছে ম্যাচের দিন ২৪.১ ওভার। ম্যাচের শুরু থেকে বৃষ্টি হানা না দিলেও ২৫তম ওভারের প্রথম বলের পর বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত গড়ায় রিজার্ভ ডেতে।

এই রিজার্ভ ডেতেও দুই দল চোখ রাঙ্গানি দেখছে বৃষ্টির। সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে যাওয়া জায়গা থেকে ফের মাঠে গড়াবে ম্যাচটি। কি হবে যদি এসিসির শত চেষ্টা স্বত্ত্বেও ম্যাচটি মাঠে না গড়ালে?

নিয়ম অনুযায়ী বৃষ্টিতে খেলা যতক্ষণ বন্ধ থাকবে, সেটি অনুযায়ী হিসেব করে কমিয়ে আনা হবে ম্যাচের দৈর্ঘ্য। যদি প্রথম ইনিংসের পুরোটা ভারত ব্যাটিং করার সুযোগ পায় আর দ্বিতীয় ইনিংসে বৃষ্টির আঘাতে খেলা বন্ধ করে দেয়া লাগে, তাহলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়াবে বৃষ্টি আইনের হিসেবে।

আর যদি শুরু থেকেই বাধ সাধে বৃষ্টি তাহলে কমে আসতে পারে ওভারের পরিমাণ।

তবে যদি কোনোভাবেই মাঠে না নামা সম্ভব হয় দুই দলের ক্রিকেটারদের, তবে সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...