| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবল ছাড়ার দিনক্ষণ জানালেন ডি মারিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ০৮ ২১:৫৭:০৮
আন্তর্জাতিক ফুটবল ছাড়ার দিনক্ষণ জানালেন ডি মারিয়া

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনা। একই সঙ্গে পূর্ণতা পায় লিওনেল মেসির ক্যারিয়ার। আর আর্জেন্টাইনদের এই স্বপ্নযাত্রায় মেসির সঙ্গে অন্যতম নায়ক হিসেবে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে আলবিসেলেস্তেদের চূড়ান্ত অর্জনের এই সারথিকে আর বেশি দিন দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে।

কাতার বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়েছিলেন। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় বদলে গিয়েছে ডি মারিয়ার সিদ্ধান্ত। পরে তিনি জানান, আর্জেন্টাইন তিন তারকাখচিত জার্সিতে আরও কিছুদিন খেলতে চান। তবে এবার জানিয়ে দিলেন অবসরের সময়। ২০২৪ কোপা আমেরিকার পরেই বুট জোড়া তুলে রাখবেন তিনি। বিষয়টি জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে তিনি ১৩২ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। আর অ্যাসিস্ট করেছেন ২৭টি। আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি ২০২২ বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জিতেন। তিনটি টুর্নামেন্টের ফাইনালেই তিনি গোল করেছিলেন।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সাবেক এই তারকা বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলছেন। তিনি সময়ের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে খেলেছেন। রোনালদোর সঙ্গে রিয়ালে তিনি ১৬৬ ম্যাচ খেলে গোল করেন ২৮টি। অন্যদিকে মেসির সঙ্গে ১৩৪ ম্যাচ খেলে গোল করেন ১৫টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...