| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যে কারণে পেনাল্টি ছেড়ে হ্যাটট্রিক গোল কোনোটাই করলেন না রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ৩০ ১০:০১:২৬
যে কারণে পেনাল্টি ছেড়ে হ্যাটট্রিক গোল কোনোটাই করলেন না রোনালদো

হ্যাটট্রিক করার সুযোগ ছিল, সুযোগ ছিল ক্যারিয়ারের ৮৫০ গোলের মাইলফলক ছোঁয়ার। তবে এমন দুটি মাইলফলকের কোনোটাই গতকাল ছোঁয়ার ইচ্ছা জাগল না ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের তৃতীয় পেনাল্টি দিয়ে দিলেন সতীর্থ আবদুলরহমান ঘারিবকে। রোনালদো ম্যাচে আগের দুই গোলও করেছেন পেনাল্টি থেকে।

পর্তুগিজ তারকার জোড়া গোলের ম্যাচে আল শাবাবকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর। অন্য দুটি গোল করেছেন সুলতান আল ঘানাম ও সাদিও মানে। মানের গোলেও সহায়তা করেছেন রোনালদো। সব মিলিয়ে ম্যাচটা ছিল রোনালদোময়।

গতকাল ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি পায় রোনালদোর দল। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কয়েক মিনিট পরই আবারও গোল পান তিনি। তবে আল নাসরের অধিনায়কের হেডে করা গোল ফাউলের কারণে বাতিল হয়, যা নিয়ে তীব্র অসন্তুষ্ট ছিলেন রোনালদো। যদিও গোলের জন্য খুব বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি তাঁর।

৩৮ মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করেন তিনি। এর ২ মিনিট পর গোল করান সাবেক বায়ার্ন মিউনিখ তারকা মানেকে দিয়ে। আল ঘানাম ম্যাচের চতুর্থ গোল করেন ৭৯ মিনিটে। রোনালদোর হেড পোস্টে লেগে ফিরে সৌদি আরবের এই ফুটবলারের সামনে এলে তিনি সেই সুযোগ কাজে লাগান। তবে রোনালদো পেনাল্টি নেওয়ার দায়িত্বটা যাকে দিয়েছিলেন, সেই ঘারিব অবশ্য গোল করতে পারেননি।

এমন জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রোনালদো। ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কী দুর্দান্ত স্টেডিয়ামের পরিবেশ। সমর্থকদের সঙ্গে জয় উদ্‌যাপন করে ভালো লাগছে। দল দারুণ খেলেছে।’

লিগ প্রথম দুই ম্যাচে হারা আল নাসর নিজেদের তৃতীয় ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল। সে ম্যাচে রোনালদো করেছিলেন হ্যাটট্রিক। সব মিলিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো (৫)। সবচেয়ে বেশি ‘অ্যাসিস্ট’ও তাঁর (২)।

লিগে আরেক ম্যাচে আল তাইকে ২-০ গোলে হারিয়েছে আল আহলি। গোল করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ ও বার্সেলোনার সাবেক ফুটবলার ফ্র্যাঙ্ক কেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...