| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

যে পথে হেঁটে ওয়ানডের শীর্ষ দল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ২৭ ১৮:১২:১৩
যে পথে হেঁটে ওয়ানডের শীর্ষ দল পাকিস্তান

আগের দফায় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে স্রেফ দিন দুয়েক টিকতে পেরেছিল পাকিস্তান। এবার রাজত্ব কতদিন থাকে, তা বলবে সময়। তবে আপাতত তা পুনরুদ্ধার করতে পেরেই উচ্ছ্বসিত বাবর আজম। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা ফিরে পেয়ে পাকিস্তান অধিনায়ক তুলে ধরলেন সতীর্থদের অবদানের কথা।

আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০তে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে যায় পাকিস্তান। সিরিজের শেষ ওয়ানডেতে শনিবার তারা জয় পায় ৫৯ রানে। সিরিজ শেষে বাবর বললেন, দলের সবার কঠোর পরিশ্রমের ফসল এই সাফল্য।

পাকিস্তান অধিনায়ক বলেন, 'আমরা এখন আবার ওয়ানডের এক নম্বর দল… সব কৃতিত্ব ছেলেদের। এই সিরিজের আগে লাহোরে আমাদের ছোট্ট একটি ক্যাম্প হয়েছিল। গত মাস দুয়েক ধরেই ছেলেরা অনেক পরিশ্রম করছে, ঘাম ঝরাচ্ছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর এই সিরিজের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে।'

প্রথম দুই ম্যাচেই সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন আনে পাকিস্তান। হারিস রউফ, নাসিম শাহ, ইফতিখার আহমেদকে বিশ্রাম দেওয়া হয়। বাইরে রাখা হয় লেগ স্পিনার উসামা মিরকেও। তাদের বদলে নেওয়া হয় সাউদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফকে।

এ প্রসঙ্গে বাবর বলেন, ' আমরা আমাদের বিকল্প খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছি, কিছু তরুণ ক্রিকেটারকে দেখে নিতে চেয়েছি। এশিয়া কাপের আগে ভিন্ন কম্বিনেশন চেষ্টা করে দেখতে চেয়েছি। সবাইকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...