| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শেবাগের চোখে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবেন যে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ২৭ ১১:৩৯:৪৫
শেবাগের চোখে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবেন যে

আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারত তাদের যাত্রা শুরু করবে ৮ অক্টোবর। অর্থাৎ বিশ্বকাপ শুরুর তিন দিন বাদে। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাবেই শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে চলেছে ভারতীয় দল।

এই বিশ্বকাপে সব কিছু ঠিকঠাক থাকলে, ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি ব্যাটার রোহিত শর্মাও ভারতের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিতের ব্যাটে রান আসাটা ভারতের পক্ষে যে কতটা জরুরি, তা বিলক্ষণ জানেন বিশ্বকাপজয়ী ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ।

আর আসন্ন ওডিআই বিশ্বকাপে ব্যাটার রোহিতেই আস্থা রাখছেন বীরু। তার দৃঢ় বিশ্বাস, বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত শর্মাই। ভারতে আসন্ন ওডিআই বিশ্বকাপে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি রান করতে পারেন, এই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের সাবেক তারকা ওপেনার।

শেবাগ বলেছেন, ‘ভারতের উইকেট ভীষণ ভালো। মূলত ব্যাটিং সহায়ক উইকেট। বাউন্সের তারতম্যও ২২ গজে খুব বেশি হয় না। বলের বাউন্সের উপর ভরসা করে স্ট্রোক প্লে করা যায়। তাই আমার মনে হয় বিভিন্ন একাধিক ওপেনার এখানে বেশি রান করবে।’

তিনি বলেন, ‘ওপেনারদের কাছে এটা একটা বিরাট সুযোগ রয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবে কে, এটা যদি আমি বলি, তা হলে বলব, এই ক্ষেত্রে যেহেতু আমাকে এক জনকে বেছে নিতে হবে, আমি বাছব আমাদের অধিনায়ক রোহিত শর্মাকে। অনেকেই এই তালিকায় থাকতে পারত। কিন্তু আমি যেহেতু ভারতীয়, তাই একজন ভারতীয়কেই বেছে নেব।’

শেবাগ আরও বলেন, ‘আমি রোহিত শর্মাকে বেছে নিচ্ছি কারণ, বিশ্বকাপ এলেই ওর এনার্জির লেভেলটাই আলাদা হয়ে যায়। বিশ্বকাপে ওর পারফরম্যান্সও থাকে নজরকাড়া। আর এবার তো রোহিত আবার দলের অধিনায়ক। ফলে ওর বাড়তি তাগিদও থাকবে ভালো রান করার। আশা করছি, ওডিআই বিশ্বকাপে প্রচুর রানও করবে রোহিত।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...