| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

তামিমকে যেভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেলেন মাশরাফী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৮ ১১:৪৭:৪৫
তামিমকে যেভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেলেন মাশরাফী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করেই বিদায়ের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তবে ক্রীড়ামোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরই জাতীয় দলে ফিরে আসার বার্তা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। টাইগার শিবিরে ওয়ানডে দলের অধিনায়ক তামিমকে ফেরানো এতটা সহজ ছিল না।

তামিমের অশ্রুসিক্ত বিদায়ের পর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন সময়েই দৃশ্যপটে হাজির হন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

মাশরাফীর মাধ্যমেই তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে অভিমান ভেঙে নিজের অবসরের সিদ্ধান্ত তুলে নেন ৩৪ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার।

টাইগার ড্যাশিং ওপেনারের অবসর ভেঙে ফিরে আসার খবর গণমাধ্যমে প্রকাশের পর পরই খুশির জোয়ার বয়ে যায় তার জন্মভূমি চট্টগ্রামে। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে না খেললেও দেড়মাস বিরতি দিয়ে আবার মাঠে ফেরার কথা জানিয়েছেন লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক এই ব্যাটার।

তামিমকে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল মাশরাফীর। তার অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে ফেসবুকে একটি পোষ্ট করেছিলেন নড়াইল এক্সপ্রেস। সেখানে তিনি তামিমের কাছে জানতে চেয়েছিলেন, কোনো চাপের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা। এসব প্রেক্ষাপট নিয়ে দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাশরাফী।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ওর সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন। তামিম তো সবকিছু থেকে দূরে ছিল। প্রধানমন্ত্রী তাই আমাকে বলেছেন ওর সঙ্গে যোগাযোগ করতে। আমি তাকে বলেছি যে, তামিমকে আমি নিয়ে আসছি আপনার কাছে। এরপর তামিমকে আমি বলেছি যে, তুই গিয়ে মনের কথা বল। মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা আছে, সেটা তিনি বলবেন। তারপর যে সিদ্ধান্ত হওয়ার, হবে। আমার দায়িত্ব ছিল ওকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া।’

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে তামিম গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এসময় তার সাথে ছিলেন মাশরাফী। এর কিছুক্ষণ পরেই গণভবনে যান বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। এরপর আলোচনার পর প্রধানমন্ত্রীর আহবানে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন তামিম।

তামিমের সিদ্ধান্ত বদলের প্রসঙ্গে ম্যাশ বলেন, ‘এর চেয়ে ভালো সমাধান আমি আশা করিনি। তামিম বিরতি চেয়েছে, সেটা নিক। পুরো ফিট হয়ে, মানসিকভাবে তরতাজা হয়ে ফিরুক। কিন্তু এভাবে অবসরের মানে নেই। বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই হয়। কোচের সঙ্গে ঝামেলা হতে পারে, বোর্ডের সঙ্গে হতে পারে। আমার ২০ বছরের ক্যারিয়ার আর অধিনায়কত্বের ৫-৬ বছরে তো কম হয়নি এসব। সব দলেই কম-বেশি এসব হয়। এসব সামলেই চলতে হয়।’

তামিমের জাতীয় দলে ফেরা তো হলো। এখন পরের কাজটা তামিমকেই করতে হবে বলে মনে করেন বাংলাদেশকে ৫০টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দেওয়া মাশরাফী। তার ভাষায়, ‘আমার কথা হলো, সে যেন ট্রেনিং করে পুরো ফিট হয়ে আসে। দায়িত্ব এখন পুরোপুরি ওর।’

‘মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই ওকে বলেছি, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করছিস, তোর ক্যারেক্টারে সেই দাপট থাকা উচিত। এত আমতা আমতা করে, এত সংশয় নিয়ে ক্রিকেট খেলা যাবে না। ক্রিকেটে অভিমানের কোনো মূল্য নেই। এভাবে অবসর নিলে তিন মাস পর তোকে কেউ মনে রাখবে না। মনে রাখার মতো কিছু করতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...