| ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারত বিশ্বকাপে বাংলাদেশের একাদশ নিয়ে বিচিবির পরিকল্পনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২৬ ১১:৩৪:১৪
ভারত বিশ্বকাপে বাংলাদেশের একাদশ নিয়ে বিচিবির পরিকল্পনা

ওয়ানডে বিশ্বকাপের চার মাসেরও কম বাকি। ভারতের মাটিতে হতে যাওয়া ক্রিকেটীয় এই মহাযজ্ঞের জন্য স্কোয়াড নির্বাচনে ব্যস্ত দলগুলো। ব্যক্তিক্রম নয় বাংলাদেশও। ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কারা, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এখন দেখার পালা, ১৫ জনের স্কোয়াড থেকে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ ঠিক কেমন হয়।

বলা যায়, দুএকটা জায়গা বাদ দিয়ে বাংলাদেশের দল প্রায় চূড়ান্ত। সেই দুএকটা জায়গার জন্য আফগানিস্তান সিরিজে কয়েকজনকে নিয়ে চলবে পরীক্ষা-নিরীক্ষা। আগে থেকে আভাস দিয়ে রেখেছিল নির্বাচক প্যানেল থেকে টিম ম্যানেজমেন্ট। অতি নাটকীয় কিছু না হলে ইনিংস শুরুর দায়িত্বটা সামলাবেন তামিম ইকবালই। এবারের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বও দেবেন এই বাঁহাতি ওপেনার। তামিমের সঙ্গে ওপেনিংয়ে কোনো রকম দ্বিধা ছাড়াই থাকছেন লিটন দাস।

এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা নাজমুল হোসেন শান্ত। টেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে চলতি বছর বলতে গেলেই সব ফরম্যাটে রানবন্যা বইয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাই তিন নম্বরে তাই জায়গাটা এক প্রকার থিতুই হয়ে গিয়েছে শান্তর জন্য।

২০১৯ বিশ্বকাপে নাম্বার তিনে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন সাকিব আল হাসান। তবে এবার চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। পাঁচ নম্বরে শেষ কয়েকটা সিরিজে দুর্দান্তই খেলেছেন চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাওহীদ হৃদয়। এখন পর্যন্ত বেশ ভালোভাবেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। সামনের সিরিজগুলোতে কোনো বড় ধরনের অঘটন না ঘটলে পাঁচ নম্বর জায়গাটা একেবারে পাকাই বলা যায়।

ছয়ে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে নতুন ব্যাটিং রোলে সফল হওয়ায় বিশ্বকাপেও ছয় নম্বরে দেখা যেতে পারে এই উইকেট-কিপার ব্যাটারকে।

বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনে সাত নম্বরের জন্য বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। এই একটি জায়গার জন্য লড়াইয়ে আছেন বেশ কিছু ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরেছেন আফিফ হোসেন।

তবে আফিফের মতো এই পজিশনে বিবেচনায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি। আবার কোচ চন্ডিকা হাতুরুসিংহে এই জায়গায় সৌম্য সরকার কিংবা শেখ মেহেদী হাসানকেও বাজিয়ে দেখছেন।

আট নম্বরের জন্য অটোমেটিক চয়েস মেহেদী হাসান মিরাজ। যদিও মাঝে মাঝে সাত নম্বরে ব্যাট করতে নেমে খুব একটা খারাপ করেন না। তবে বিশ্বকাপের মঞ্চে মিরাজকে হয়তো আটেই খেলাবে টিম ম্যানেজমেন্ট। আবার কখনো সঙ্গেও হতে পারে।

একাদশে বাকি তিনটি জায়গার জন্য লড়াইয়ে থাকবে ৫ পেসার ও ১ স্পিনার। তবে একাদশে সাকিব আর মিরাজ থাকায় বাড়তি আরেকজন স্পিনার নিয়ে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমই বলা চলে। তাই তাসকিনের পাশাপাশি মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদকে দেখা যেতে পারে একাদশে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল

ক্রীড়া প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচে কোনো ...

নির্ধারিত সময়ের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল

নির্ধারিত সময়ের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ...