সর্বকালের সেরা ব্রাজিলীয়ান একাদশ ঘোষণা, নেই রোনালদিনহো-নেইমার
সাম্প্রতিক ফুটবল বিশ্বের সবচেয়ে সফলতম এ দলটির আছে রাজসিক ঐতিহ্য যা তাদের করেছে বিশ্বব্যাপী জনপ্রিয়। এই ব্রাজিলই জন্ম দিয়েছে পেলে, গ্যারিনচা, থিয়াগো সিলভা, কাফু, কার্লোস দুঙ্গা, রিভেলিনো, জাইরজিনহো, জিকো, রোমারিও, সক্রেটিস, রোনালদো, রোনালদিনহো এবং হালের সেনসেশন নেইমারের মতো কিংবদন্তীদের।
ফুটবলের সবচেয়ে বড় এবং মর্যাদার আসর বিশ্বকাপে সফলতম দল সেলেসাওরা। ফুটবল বিশ্বকাপের ২২টি আসরের মধ্যে পাঁচবারই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সালে শিরোপা জিতেছে তারা। বিশ্বকাপের ফাইনালে উঠা মানেই শিরোপা ব্রাজিলের! সর্বোচ্চ সাত বার ফাইনালে উঠেছে যার মধ্যে পাঁচ বারই শিরোপা জিতেছে তারা।
ব্রাজিলই একমাত্র দল যারা পরপর তিনবার ফাইনালে উঠেছে। ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে। এরমধ্যে দুই বারই শিরোপা জিতেছে। ১৯৩০ সালের পর বিশ্বকাপের আসর থেকে কখনোই বাদ পড়েনি ব্রাজিল।
ব্রাজিলের ফুটবলাররা কেবল নিজেদের দেশের হয়ে রাজত্ব করেন না, ফুটবলার রপ্তানিও করে থাকে তারা। আর ফুটবলার রপ্তানিতে বিশ্বের এক নম্বর দেশ ব্রাজিল। ফুটবলের যদি হাতেগোনা কয়েকজন কিংবদন্তি থাকে তবে অধিকাংশই ব্রাজিলের।
ব্রাজিল ১৯১৪ সালে আন্তর্জাতিক খেলা শুরু করে। প্রায় ১১০ বছর ধরে আন্তর্জাতিক ফুটবল মাতানো দেশটির সেরা একাদশ যদি নির্বাচন করতে হয় তবে কেমন হবে সে একাদশ। কল্পনা করতে পারেন যে কাকে বাদ দিয়ে কাকে রাখবেন একাদশে?
ফুটবল মানেই ব্রাজিল কিংবা ব্রাজিল মানেই ফুটবল। যেভাবেই বলেন, ব্রাজিলকে ছাড়া ফুটবলকে কল্পনা করা যায় না। লাতিন আমেরিকার দেশটির ফুটবল যুগ যুগ ধরে লাখো-কোটি ক্রীড়াপ্রেমীকে সাম্ভার দোলায় মাতিয়েছে। খেলার রাজা যদি হয় ফুটবল তবে ব্রাজিল তার মুকুট। ফুটবল গবেষকরা ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করতে হিমশিম খেলেও চ্যাট জিপিটি নির্বাচন করেছে তাদের পছন্দের একাদশ। যেখানে রোনালদিনহো-নেইমারের মতো তারকাদেরও বাদ দেয়া হয়েছে।
চ্যাট জিপিটি হলো আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটি সার্চ টুল। সংস্থাটি সেরা একাদশে রয়েছে : ক্লাউডিও টাফারেল (গোলরক্ষক), রবার্তো কার্লোস, লুসিও, থিয়াগো সিলভা, কাফু, কার্লোস দুঙ্গা, রিভেলিনো, জাইরজিনহো, জিকো, রোনালদো ও পেলে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
