দেশের ৯ অঞ্চলে প্রবল বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা, সতর্ক বার্তা দিল আবহাওয়া অধিদফতর
জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৯ ১১:৫১:০৫
আবহাওয়া অধিদফতরের এই তথ্যে বলা হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
