| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তাসকিনকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৮ ১৪:৩১:৫৯
তাসকিনকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, দুই পক্ষের সমঝোতাতেই শেষ পর্যন্ত কাউন্টিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন। এছাড়া ভারত বিশ্বকাপের আগে এই পেসারকে নিয়ে ঝুকি না নিতেই বোর্ডের এই পদক্ষেপ।

চোটের কারণে সবশেষ আয়ারল্যান্ড সফরে খেলতে পারেননি তাসকিন। চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন তিনি। আছেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও। তবে তার খেলা না খেলা পুরোটাই নির্ভর করছে এই ক্রিকেটারের ফিটনেসের ওপর।

জালাল ইউনুস বলেন, 'তাসকিনের একটা প্রস্তাব এসেছিল। আমাদের সঙ্গে আলাপ করেছিল ও, কোচ ও নির্বাচকদের সঙ্গে আলাপ করেছে। আলোচনার পর আমরা মিউচুয়ালি সিদ্ধান্ত নিয়েছি যে ও খেলতে যাবে না। যেহেতু সামনে বিশ্বকাপ আছে আর সে এই কয়েকদিন আগেই চোট থেকে ফিরেছে।'

'তবে পুরোপুরি ফিট কিনা এখনও আমরা নিশ্চিত করে বলতে পারছি না। ম্যাচের মধ্যে বোঝা যাবে। আপাতত প্র্যাক্টিস করছে। আমরা ঝুকি নিতে চাইছি, কারণ ওখানে যে প্রস্তাব ছিল সেখানে ৪দিনের ম্যাচও ছিল। ওয়ানডে বা টি-টোয়েন্টি হলে কথা ছিল। শুরুতেই ৪ দিনের ম্যাচ খেলাবে। আমরা চাইনি সে ঝুকি নিয়ে খেলুক। আমরা বিরত থাকতে বলেছি, সেও মেনে নিয়েছে' যোগ করেন তিনি।

এর আগে ইংলিশ কাউন্টি ছাড়াও আইপিএল ও পিএসএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। গত বছর সাউথ আফ্রিকা সফরের সময় তাকে পেতে চেয়েছিল আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বাংলাদেশের খেলা থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ডানহাতি এই পেসার। আর সবশেষ পিএসএলে তাকে পেতে চেয়েছিল মুলতান সুলতানস। মোহাম্মদ রিজওয়ানের দলের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...