| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হঠাৎই মিরপুরের মাঠে সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৬ ১৭:১০:১৫
হঠাৎই মিরপুরের মাঠে সাকিব আল হাসান

বেশ কিছুদিন আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখান থেকে গতকাল বাংলাদেশে এসেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বাংলাদেশে আসার পরই মঙ্গলবার (৬ জুন) বেলা ১ টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন তিনি।

মূলত চোটের সবশেষ অবস্থা জানতে এক্স-রে রিপোর্ট নিয়ে মিরপুরে হাজির হয়েছেন সাকিব। সবশেষ আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান এই টাইগার অলরাউন্ডার। যে কারণে তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি তার।

৬ সপ্তাহের কারণে ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও নেই ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার। চোটের কারণে স্কোয়াডে না থাকলেও এদিন খানিকটা সময় সতীর্থদের অনুশীলন দেখেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মাঠ ছাড়ার আগে চান্দিকা হাথুরুসিংহের সঙ্গেও দেখা করেছেন সাকিব।

দলকে নিয়ে ইনডোরে অনুশীলন চালাচ্ছিলেন হাথুরুসিংহে। সেসময় বাংলাদেশের প্রধান কোচের সঙ্গে দেখা করেন সাকিব। যদিও মিনিট তিনেকের বেশি সময় চলেনি তাদের কথাবার্তা। এরপর গাড়ি নিয়ে মিরপুর ছেড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এদিকে টেস্টে না থাকলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছেন সাকিবের। ঈদের পর তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে আবারও বাংলাদেশে আসবে আফগানিস্তান। আর বাংলাদেশে কাজ শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সাকিব, ফিরবেন ঈদের পর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...