ভারতকে জব্দ করতে না পেরে যে দেশের ওপর চাপ দিচ্ছে পাকিস্তান
কিন্তু ক্রিকেটে পরাশক্তি ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পড়শি দেশে দল পাঠানো হবে না। বিসিসিআই সচিব জয় শাহ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে জানান কোনো নিরপেক্ষ দেশে এশিয়া কাপ খেলতে আপত্তি নেই ভারতের। কিন্তু পাকিস্তানে দল পাঠানো হবে না ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। এই নিয়ে দুই দেশের ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে নিয়মিত বাদানুবাদ চলেছে বেশ কয়েক মাস ধরে। কিন্তু মেলে নি কোনো সমাধান।
বাহরিনে এশিয়া কাপ আয়োজন নিয়ে জট খোলার জন্য বৈঠকে বসেছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্তর্গত দেশগুলি। কিন্তু সেখানেও কোনো সমাধানসূত্র উঠে আসে নি। প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে নি পাকিস্তান। ভারতও জানিয়ে দিয়েছে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত থেকে সরছে না তারা।
কূটনীতির খেলায় ভারতের সাথে এঁটে উঠতে পারে নি পাকিস্তান। তবে এবার চাপ বাড়ানোর জন্য অন্য খেলায় মাততে দেখা গেলো নাজম শেঠির নেতৃত্বাধীন পিসিবি’কে। এশিয়া কাপ বিতর্কে ভারতের পক্ষে সওয়াল করার জন্য শ্রীলঙ্কার ওপর খড়্গহস্ত হলো তারা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল -এর ক্যালেন্ডার অনুযায়ী এই বছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিলো পাকিস্তানের। দীর্ঘসময় ক্রিকেট বন্ধ ছিলো পাকিস্তানে। ধীরে ধীরে মূলস্রোতে ফেরার প্রচেষ্টায় রয়েছে তারা। এই এশিয়া কাপ পাকিস্তানের কাছে বড় একটা সুযোগ ছিলো আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে নিজেদের পায়ের তলার জমি শক্ত করার। কিন্তু তাদের যাবতীয় পরিকল্পনায় জল ঢেল দেয় ভারত। বিসিসিআই ক্রিকেটারদের সুরক্ষার প্রশ্ন তুলে ওয়াঘা সীমান্তের ওপারে যেতে অস্বীকার করে।
মন্তব্য-পাল্টা মন্তব্যে ভারী হয়ে ওঠে দুই দেশের ক্রিকেট মহল। অক্টোবর-নভেম্বর মাসে যে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে ভারতে, তা বয়কটের হুমকি দেয় পাকিস্তান। শেষমেশ জট কাটাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয় বাহরিনে। তাতেও কোনো সমাধান সূত্র আসে নি।
পাক বোর্ড প্রধান নাজম শেঠি একটি হাইব্রিড মডেলের প্রস্তাব রেখেছিলেন। এই মডেল অনুযায়ী বাকি পাঁচ দলের ম্যাচ গুলি আয়োজন করতে চায় পাকিস্তান। আর ভারতের ম্যাচ গুলি কোনো নিরপেক্ষ দেশে হলে তাঁদের আপত্তি নেই বলে জানিয়েছিলেন নাজম শেঠি। এই প্রস্তাব প্রাথমিক আলোচনায় গৃহীত হলেও পরে যাতায়াত নিয়ে সমস্যার সম্ভাবনা দেখা যাবে বলে অভিযোগ তোলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মত দেশ। তারাও পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে ফেলার জন্য আবেদন জানায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় একঘরে হয়ে পড়ে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিশোধের খেলা পাকিস্তানের-
পাকিস্তানের বিকল্প আয়োজক দেশ হিসেবে প্রস্তাবিত হয় শ্রীলঙ্কার নাম। এই কারণেই দ্বীপরাষ্ট্রের ওপর অসন্তুষ্ট হয় তারা। এবার খেলার মাঠের বাইরে প্রতিশোধের খেলায় মাততে দেখা গেলো পিসিবিকে। জুলাই মাসে ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অংশ হিসেবে একটি দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিলো।
বাবর আজমদের। শ্রীলঙ্কা বোর্ডের তরফ থেকে আবেদন করা হয়েছিলো তিন ম্যাচের একটি একদিনের সিরিজ খেলতে। প্রাথমিক আলোচনায় সম্মতিও জানিয়েছিলো পাকিস্তান বোর্ড । কিন্তু এশিয়া কাপের ঘটনার পর জানা যাচ্ছে যে সেই আবেদনে সাড়া না দেওয়ার পথেই হেঁটেছে পাকিস্তান।
দিনকয়েক আগে ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজের কথাই ক্রিকেটমহলে শোনা গিয়েছিলো আচমকাই। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বঈ দুই দেশের মধ্যে তিন টেস্টের একটি সিরিজ আয়োজন করতে আগ্রহ দেখিয়েছিলো অস্ট্রেলীয় ক্রিকেট সংস্থা। তবে সেই আলোচনাও আপাতত রয়েছে ঠাণ্ডা ঘরে।
বাস্তবে ২০০৮-এর পর ভারতীয় সিনিয়র দল পা দেয় নি পাকিস্তানের মাটিতে। ২০১২’র পর থেকেদুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ রয়েছে। কেবল এশিয়া কাপ, বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মত প্রতিযোগিতার আসরেই একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল 'জ্যোতিষী' রিতিনিয়া
- বাংলাদেশ থেকে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ; জেনে নিন সহজ উপায়
- কবে থেকে টানা বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস
- পে স্কেল নিয়ে বড় শঙ্কা; কারণ কি!
- মোটরসাইকেল-অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজকের স্বর্ণের বাজারদর: ০৩ জুন ২০২৬
- ইউনিট প্রতি কত বাড়লো বিদ্যুতের দাম; কার্যকর কবে
- হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক বক্তব্য!
- দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ফিরছে এল নিনো! আরও উষ্ণ হতে পারে বিশ্ব, জাতিসংঘের সতর্কবার্তা
- পে স্কেল নিয়ে বড় শঙ্কা!
- কবুল না বললেও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হয়
- আত্মগোপনে থাকা ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার
- বিদ্যুতের দাম নিয়ে বড় ঘোষণা বুধবার
- মায়ের প্রতি অবিচার করা ছেলে যুগ্ম সচিবের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল সরকার
