পিএসজির হয়ে বিদায়ী ম্যাচে মাঠে নামছে মেসি, জেনে নিন চূড়ান্ত সময়
বার্সোলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত ২০২১ সালে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন বিশ্বকাপ জয়ী এই তারকা মেসি, যা ছিল অনেকটাই অপ্রত্যাশিত। দুই বছরের চুক্তিতে মেসিকে দলে ভেড়ায় ফরাসি ক্লাবটি। পিএসজিতে অবশ্য শুরু থেকেই সেভাবে মানিয়ে নিতে পারেননি ফুটবল বিশ্বের এই আর্জেন্টাইন খুদেরাজ। ৭৫ ম্যাচে করেছেন ৩২ গোল। শেষদিকে এসে তাকে সমর্থকদের বিদ্রুপও সহ্য করতে হয়।
এই দুই বছরের মাঝেই ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে যাওয়ায় মেসিকে নিষেধাজ্ঞা দিয়েছিল পিএসজি। মেসি এই ঘটনায় ক্ষমা চাইলেও সম্পর্কটা আগের মতো আর জোড়া লাগেনি। সেই কারণেই হয়তো ক্লাবের নতুন চুক্তিতে সই করছিলেন না মেসি। অবশেষে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্নই হয়ে গেলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের।
বৃহস্পতিবারই পিএসজির কোচ ক্রিস্টোফের গাল্টিয়ের জানিয়ে দেন, ফরাসি ক্লাবে এই মৌসুমই শেষ আর্জেন্টাইন তারকার।
গাল্টিয়ের বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে আমার। শনিবার (বাংলাদেশ সময় রাত একটায়) ঘরের মাঠে ক্লেমন্তের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে লিও।’
পরবর্তী গন্তব্য কোথায়?মে মাসের শুরুতেই প্রথম মেসির পিএসজি ছাড়ার কথা জানা গিয়েছিল। এরপর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা বলেন মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি।
তবে মেসি কোন ক্লাবে যোগ দেবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। সৌদি আরবের ক্লাব আল হিলাল ও মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি মেসিকে নিতে আগ্রহ দেখিয়েছে। তালিকায় রয়েছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনাও।
যদিও বার্সেলোনায় মেসির ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই জানা গেছে। বরং এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে সৌদি ক্লাব আল হিলাল। এরই মধ্যে তারা মেসিকে বছরে ৬০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে। মেসির বাবা সেই প্রস্তাবে রাজি হয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
