| ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

আসন্ন আফগান সিরিজে ক্রিকেটারদের কাছে অধিনায়ক তামিমের চাওয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৩ ১১:০৫:৩৬
আসন্ন আফগান সিরিজে ক্রিকেটারদের কাছে অধিনায়ক তামিমের চাওয়া

গত সবশেষ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে বেড়াচ্ছেন আফগান তারকা রশিদ, নুর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজরা। বিশ্বের নামি-দামি ক্রিকেটারদের সঙ্গে খেলার ফলে যে তাদের অভিজ্ঞতা বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। যার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটে।

গেল কয়েক বছরে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে নিজেদের বেশ ভালো দল হিসেবে গড়ে তুলেছে তারা। ২ জুন সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়া যেন সেটারই প্রমাণ। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জয়টা আফগানদের। ওয়ানডেতে অবশ্য বাংলাদেশই এগিয়ে।

যদিও বরাবরই বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে আফগানিস্তান। বিশেষ করে রশিদ, ফজলহক ফারুকী, মুজিব উর রহমানদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বাংলাদেশের ব্যাটারদের। আফগানিস্তানকে হারাতে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং, তিন বিভাগেই নিজেদের সেরা পারফরম্যান্স চান তামিম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’

আফগানদের বিপক্ষে সিরিজটা যে সহজ হবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তামিম বলেন, ‘এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টেস্টটি। সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে নেমে পড়েছেন ক্রিকেটাররা। যদিও তীব্র গরমের কারণে বেগ পেতে হচ্ছে তামিমদের।

এদিকে স্কিল ক্যাম্প শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তামিম জানিয়েছেন, ৩ বা ৪ জুন বাংলাদেশে আসার কথা রয়েছে লঙ্কান এই কোচের। তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই।’

‘এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই। আমার মনে হয়ে প্রধান কোচ এসে যাবেন ৩ বা ৪ জুন। তখন থেকে আমরা মূলত স্কিল ক্যাম্পে চলে যাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...