| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টানা দুই চারে সেঞ্চুরি হাকালো টাইগার ব্যাটসম্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০২ ১৬:৩৭:৩৮
টানা দুই চারে সেঞ্চুরি হাকালো টাইগার ব্যাটসম্যান

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অ্যান্ডারসন ফিলিপকে টানা দুটি চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জয়। ফিলিপ নিজের ১১তম ওভারের শেষ দুটি বল করেন শর্ট লেন্থে। ওই দুই বলেই মিডউইকেটের দিকে সজোরে ব্যাট চালান বাংলাদেশ ওপেনার। তাতে ২২৩ বলে তিন অঙ্কের ঘর ছুঁতে সক্ষম হন তিনি। তার সেঞ্চুরির ইনিংসে আছে ১৪টি চারের মার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য আরও ১৮৫ রান করতে হবে স্বাগতিকদের। ১০৫ রান নিয়ে জয় ও ৬৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন ইয়াসির আলি রাব্বি। আউট হয়ে যাওয়া তিনজনের মধ্যে জাকির হাসান ৪৩, সাইফ হাসান ৩৮ ও মমিনুল হক ৫ রান করেন।

এর আগে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওই ইনিংসে ক্যারিবীয়দের কেউ সেঞ্চুরি না পেলেও অর্ধশতক করেন পাঁচ ব্যাটার। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২০৫ রান। পরে ওয়েস্ট ইন্ডিজ ২২০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৪৬১ রানের টার্গেট পায় বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...