| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

লর্ডস টেস্টে দেখে নিন ইংল্যান্ড- আয়ারল্যান্ডের সর্বশেষ ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০২ ১৫:২২:২৫
লর্ডস টেস্টে দেখে নিন ইংল্যান্ড- আয়ারল্যান্ডের সর্বশেষ ফলাফল

এ দিন টস জিতে আইরিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাট হাতে নেমে শুরু থেকেই স্টুয়ার্ট ব্রডের গতি আর সুইংয়ে কাবু হন পিটার মুর, অ্যান্ডি বালবির্নি ও হ্যারি টেক্টর। মুর ১২ বল মোকাবিলায় ১০ রান করতে সক্ষম হলেও বাকি দুজন রানের খাতাই খোলার সুযোগ পাননি। চতুর্থ উইকেট জুটিতে পল স্টার্লিংকে নিয়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন ওপেনার জেমস ম্যাককলাম।

কিন্তু স্টার্লিংকে ক্রিজে স্থায়ী হতে দেননি জ্যাক লিচ। তিনি ৩৫ বলে ৩০ রান করেন। একপ্রান্ত আগলে ধরার চেষ্টায় থাকা ম্যাককলামও ক্রিজে স্থায়ী হতে পারেননি ব্রডের তোপে। তিনি সাজঘরে ফেরেন ১০৮ বল মোকাবিলায় ৩৬ রানে। শেষদিকে কার্টিস ক্যাম্ফারের ৩৩, অ্যান্ডি ম্যাকব্রাইনের ১৯ ও মার্ক অ্যাডায়ারের ১৪ রানে ভর করে সফরকারীরা কোনো রকম সংগ্রহটা ১৭২ রানে নিয়ে যায়। ব্রড একাই তুলে নেন ৫ ‍উইকেট। জ্যাক লিচের শিকার ৩ উইকেট। আর ম্যাথু পটস তুলে নেন ২ উইকেট। এরপর ক্রিজে নেমে দ্রুত গতিতে রান তুলে নেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। ক্রাউলি ৪৫ বলে ১১ চারের মারে ৫৬ রান করে আউট হলেও ৬০ রানে অপরাজিত ছিলেন ডাকেট। তাকে সঙ্গ দিয়ে যাওয়া ওলি পোপ অপরাজিত আছেন ৩৫ বলে ২৯ রান করে। দিনশেষে ইংলিশরা পিছিয়ে আছে মাত্র ২০ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...