| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নিজের ফর্ম নিয়ে অবিশ্বাস্য সাংবাদিকদের সঙ্গে মন্তব্য করলেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৬ ২১:২৬:১৬
নিজের ফর্ম নিয়ে অবিশ্বাস্য সাংবাদিকদের সঙ্গে মন্তব্য করলেন শান্ত

চিরচেনা মাঠ মিরপুরে অনুশীলনের ফাঁকে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শান্ত। নিজের সাম্প্রতিক ফর্ম এবং পেছনে ফেলে আসা বাজে সময়ের বিভিন্ন প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করেন ইনফর্ম এই ব্যাটার। নিজের সাম্প্রতিক ফর্মটাকে অনেক দূর টেনে নিতে চান বলেও জানান তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর থেকেই নিজেকে অন্যভাবে মেলে ধরেছেন শান্ত। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন। সেই ফর্মটা টেনে নিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে। বলতে গেলে ২০২৩ সালটা দারুণ কাটছে শান্তর। সাদা বলের ক্রিকেটে এ বছর ৮ ইনিংসে ৫০.৬২ গড়ে ৪৫৬ রান করেছেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এ বছরই।

শান্তর লাল বলের সাম্প্রতিক ফর্ম আবার উল্টো তথ্য দিচ্ছে। সবশেষ ২০ ইনিংসে ফিফটি কেবল একটি। আজ মিরপুরে দেখা গেল লাল বলে অনুশীলন করতে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামরে রেখেই এই প্রস্তুতি। নাজমুল বলেন, ‘সাদা বলের ফর্মটাকে টেনে নিতে চাই। টেস্ট ম্যাচে আশা করি এই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে পারব। তবে অতি আত্মবিশ্বাসী হতে চাই না। আমি স্বাভাবিকই আছি।’

সামনে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। দুটি টুর্নামেন্টেই স্বাভাবিকভাবে বাংলাদেশ দলে থাকবেন তিনি। সেটা নিয়ে নাজমুল বলেন, ‘সত্যি বলতে আমি ওয়ানডেতে আরও ভালো খেলতে পারি। নিজের মধ্যে ওরকম একটা বিশ্বাস সবসময় ছিল। হয়ত আগে ইনিংসগুলো বড় করতে পারিনি, এখন সেটা হচ্ছে। যে ম্যাচগুলোতে ৩০-৪০ রানে আউট হয়েছি, সেটা যেন আর না হয় সেদিকে মনযোগ দিচ্ছি। ইনিংস বড় করতে চাই।’

এদিকে শান্তর ফর্মে ফেরাটা নির্বাচকদের কাজ সহজ করে দিয়েছে। তাকে দলে রাখার কারণে নির্বাচকদেরও কম কথা শুনতে হয়নি। এখন অবশ্য নাজমুল তার প্রতি আস্থার প্রতিদান দিচ্ছেন। শান্তর এই ধারাবাহিকতা টেস্টেও দেখতে চান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সাংবাদিকদের তিনি বলেন, ‘ওর তো টেস্টে আরও ভালো করার কথা। এই ফরম্যাটে দুটি সেঞ্চুরি আছে ওর। আমরা তো প্রথমে ওকে টেস্টের জন্যই বিবেচনা করেছিলাম। আশা করি সাদা বলের ফর্মটা ও টেস্টেও টেনে আনতে পারবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...