| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যে কারনে আইসিসির দ্বারস্থ হচ্ছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৫ ১৫:৫৪:৪৫
যে কারনে আইসিসির দ্বারস্থ হচ্ছে বিসিবি

ক্রিকেট বিশ্বের বৈশ্বিক মেগা এই ইভেন্টের সূচি দেখেই মূলত পরিকল্পনা করে থাকে দলগুলো। যে কারণে বেশ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো। তাই দ্রুত সূচি প্রকাশ করতে এবার আইসিসিকে চিঠি পাঠাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, 'ধর্মশালায় যদি খেলা থাকে তাহলে মনে হয় একটু শীত থাকবে। আবার যদি চেন্নাইতে খেলা থাকে তাহলে ভিন্ন ব্যাপার। যোগাযোগ করা যেতে পারে (সূচির ব্যাপারে)। আমরা এটা জানতে চাইতেই পারি। এটা দোষের কিছু নেই। কেউ এর মধ্যে যোগাযোগ করেছে কিনা আমি জানি না। যদি না হয়ে হয়ে থাকে তাহলে আমরা যোগাযোগ করতে পারি। বলতে পারি, আমাদের ভেন্যু কোথায় হবে সেটা জানাও।'

এদিকে বাংলাদেশের মৌসুম হিসেব করলে এখন বর্ষার মৌসুম। যে কারণে বিশ্বকাপের আগে ক্যাম্প করতে হলে বেশ চিন্তা-ভাবনা করেই ভেন্যু ঠিক করতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে চট্টগ্রাম, বগুড়া বা ঢাকায়ও ক্যাম্প করার কথা ভাবনায় রয়েছে বিসিবি কর্তাদের।

এ নিয়ে বিসিবির এই কর্তা বলেন, 'আমার মনে হয় বিশ্বকাপের ক্যাম্প ভারতে করা বেশ কঠিন। সিলেটে যদি করি, সেটা বর্ষার মৌসুম। সিলেটে করা যদি কঠিন হয় তাহলে অন্য কোথাও দেখব। সেক্ষেত্রে আমাদের চট্টগ্রাম আছে, নাহলে বগুড়া আছে, ঢাকা আছে। সেটার সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...