| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

৬-০ গোলে শেষ হল ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৫ ১১:২১:০২
৬-০ গোলে শেষ হল ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল

গতকাল ২৪ মে বুধবার রাতে আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জিতেছে সেলেসাও জুনিয়ররা। এই জয়ে ইতালিকে টপকে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিলিয়ানরা। গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে র‍্যামন মেনেজেসের শিষ্যরা।

শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকা দল ডমিনিকা রিপাবলিক। ব্রাজিলের যুবাদের আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই তা অনুমান করা যায়। তবে প্রথম গোলের জন্য ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সেলেসাওদের। সাভিওর গোলে ম্যাচে এগিয়ে যায় তারা। এর পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো।

ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরেও গোলের ধারা অব্যাহত রাখে তারা। ম্যাচের ৫৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জিন হেনরিক পেদ্রোসো। এরপর ম্যাচের ৮২ মিনিটে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও দুই গোল আদায় করে ব্রাজিল।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মার্লোন গোমেজ এবং অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের মূল দল রয়েছে তিন নম্বরে যেখানে ডমিনিকান রিপাবলিকের অবস্থান ১৫১তম স্থানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...