| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩-০ গোলে আবারও আর্জেন্টিনার বিশাল জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৪ ১০:৪৭:৩২
৩-০ গোলে আবারও আর্জেন্টিনার বিশাল জয়

এই আসরের প্রথমে গত ২০ মে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপ জয়ী মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। এর পরে গতকাল ২৩ মে মঙ্গলবার দিবাগত রাতে দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তে যুবারা।

এই দিন আর্জেন্টিনার স্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় গুয়েতেমালা অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হয় আলবিসেলেস্তে যুবারা। ম্যাচটিতে জয় পায় ৩-০ গোলে।

ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে গোল করেন আলেজো ভেলিজ। প্রথমার্ধে ওই এক গোলেই এগিয়ে ছিল আলবিসেলেস্তে যুবারা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে লাল কার্ড (দুই হলুদ কার্ডে) দেখে মাঠ ছাড়েন গুয়েতামালার কার্লোস ইউলিয়ান সান্তোস ভার্গাস। এতে করে ১০ জনের দলে পরিণত হয় গুয়েতেমালা।

একজন কম খেলোয়াড়ের সুবিধা নিয়ে ম্যাচের ৬৫তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন বদলি হিসেবে মাঠে নামা আর্জেন্টিনার লুকা রোমেরা। তবে ম্যাচের ৮২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনাও। ম্যাচে দুটি হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন থমাস অ্যাভিলেস।

তবে এতে আলবিসেলেস্তেদের জয় পেতে কোনো কষ্ট হয়নি। অতিরিক্ত সময়ের যোগ করা ৮ম মিনিটের সময় মেক্সিমো পেরোনে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোল করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

উল্লেখ্য, এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ছয়টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার তাদের সপ্তম শিরোপা জয়ের মিশন। আলবিসেলেস্তেরা সর্বশেষ ২০০৭ সালে চেক রিপাবলিককে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে। তাদের পরই দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের যুব বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সর্বশেষ ২০১১ সালে পর্তুগালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা।

আর্জেন্টিনা গ্রুপ এ থেকে লড়াই করছে। যেখানে উজবেকিস্তান ছাড়াও বাকি প্রতিপক্ষ হলো গুয়েতেমালা ও নিউজিল্যান্ড। আলবিসেলেস্তেরা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ২৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...