| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

২০২৩ বিশ্বকাপ বাংলাদেশের দল নিয়ে নতুন তথ্য দিলেন নান্নু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৯ ১৫:২০:৪৩
২০২৩ বিশ্বকাপ বাংলাদেশের দল নিয়ে নতুন তথ্য দিলেন নান্নু

এমনকি আসন্ন বিশ্বকাপ সামনে রেখে নতুন বেশ কয়েকজন ক্রিকেটারকেও নিয়মিত খেলানো হচ্ছে। ফলে বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে কোনো চমক থাকছে না বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সামনে আরও বেশ কয়েকটি সিরিজ রয়েছে। এই সিরিজগুলো দিয়েই বিশ্বকাপের দল গোছাতে চান তারা।

নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে নান্নু বলেছেন, 'তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য।'

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হুট করেই এশিয়া কাপের দলে নেয়া হয়েছিল সাব্বির রহমানকে। তবে পারফর্ম করতে পারেননি তিনি। বিশ্বকাপের আগেই দল থেকে বাদ পড়ে গেছেন তিনি। এরপর বিশ্বকাপের দলে ছিলে অফ ফর্মে থাকা সৌম্য সরকার।

তিনিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। এবার আর একই ভুলের পুনরাবৃত্তি করতে চান না নির্বাচকরা। চান্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সৌম্যকে নিয়ে। এই লঙ্কান কোচ বাংলাদেশে এসে সৌম্যর খোঁজও নিয়েছেন। তবে এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।

নান্নু বলেন, 'হাথুরুসিংহে যখন আবার কোচ হয়ে আসে এখানে আগে যে খেলোয়াড় ছিল সবার খোঁজ খবর নিয়েছে, কে কেমন করছে। আমাদেরও একটা দায়িত্ব আছে কে কীভাবে খেলছে। গত তিন বছরে কিরকম পারফর্ম্যান্স করেছে। দেশে এবং দেশের বাইরে কি করেছে। এগুলোই সে জানতে চেয়েছিল।'

গুঞ্জন আছে এক ফরম্যাটে খারাপ করার পর অনেক ক্রিকেটারকে তিন ফরম্যাটের দল থেকেই বাদ দেয়া হয়। এর সর্বশেষ উদাহরণ হতে পারেন নুরুল হাসান সোহান। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ৪১ রান। আর ভারতের বিপক্ষে দুই টেস্টে চার ইনিংসে করেছিলেন ৫৬ রান। এমন পারফরম্যান্সের পর দলের বাইরে চলে যান তিনি। নান্নু অবশ্য জানিয়েছেন সোহান তাদের ভাবনার মধ্যেই আছেন। ২৪ জনের যে পুল আছে সেখানে রয়েছেন সোহানও। ২৪ জনের কাউকেই চোখের আড়াল করা হয়নি।

তিনি বলেন, 'আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তা কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...