| ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উইজডেনের মতে টি–টোয়েন্টিতে বর্ষসেরা হলেন যে ইন্ডিয়ান ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৮ ১৪:৪৮:৪৭
উইজডেনের মতে টি–টোয়েন্টিতে বর্ষসেরা হলেন যে ইন্ডিয়ান ক্রিকেটার

এই নিয়ে এই তারকা গত চার বছরে তিনবার এই খেতাব পেয়েছেন ইংলিশ । একইদিনে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব। আর দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। টেস্ট ক্রিকেটে পুরো বছরই

পারফর্ম করেছেন স্টোকস। ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেয়া এই অলরাউন্ডার পারফর্ম করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও। পাকিস্তানের বিপক্ষে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নেতৃত্ব। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তার জুটিতে ইংল্যান্ড দল আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে। স্টোকসের অধীনে থাকা আগ্রাসী ইংল্যান্ড গত বছরে ১০ টেস্টের মধ্যে ৯টিতেই জয়ের দেখা পেয়েছে। গত বছর ১৫ টি টেস্ট খেলে ইংল্যান্ড। এর সবগুলোতেই দলে ছিলেন স্টোকস। ম্যাচগুলোতে ব্যাট হাতে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে বছরের তৃতীয় সর্বোচ্চ ৮৭০ রান

করেন তিনি। পুরো বছরে চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেন দুটি সেঞ্চুরি। বোলিংয়েও উজ্জ্বল পারফরম্যান্স স্টোকসের। ৩১.১৯ গড়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি। ২০১৯ ও ২০২০ সালেও সেরা হয়েছিলেন স্টোকস। তিনি ছাড়া তিনবার সেরা হতে পেরেছেন শুধুমাত্র বিরাট কোহলি। ভারতের ব্যাটিং গ্রেট অবশ্য টানা তিনবার ‘লিডিং ক্রিকেটার’ হতে পেরেছিলেন (২০১৬-২০১৮)। টি-টোয়েন্টিতে সেরার স্বীকৃতি পাওয়া সূর্যকুমার গত বছর ৩১টি ম্যাচে ৪৬.৫৬ গড়ে এক হাজার ১৬৪ রান করেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটারের এক বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান তোলা

সূর্যকুমার গত বছরে হাঁকান ৬৮টি ছক্কা। এদিকে এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে ইংল্যান্ডকে ম্যাচ জেতানো জনি বেয়ারস্টো হয়েছেন ‘উইজডেন ট্রফি উইনার’। ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া এ পুরস্কারটি এবারই চালু করেছে উইজডেন। আর এবারই বাজিমাত করলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আইপিএলের পর্দা নেমেছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে। আহমেদাবাদের মহারণে গুজরাট টাইটান্সকে ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

রাতে বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচ, লাইভ দেখুন এখানে

রাতে বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল ...

৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: লাইভ দেখুন এখানে

আর্জেন্টিনা ০ হন্ডুরাস ০ নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে আজ মাঠে নামছে বর্তমান ...