| ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মুশফিক-আশরাফুলের ১০ বছরের আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন মেন্ডিস-করুনারত্নে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৭ ০৯:২৮:১৬
মুশফিক-আশরাফুলের ১০ বছরের আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন মেন্ডিস-করুনারত্নে

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নের ব্যাটে ভালো সূচনা পায় স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন তারা। নিশানের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে এই জুটি। কার্টিস ক্যাম্ফারের শিকার হওয়ার আগে নিশান করেন ২৯ রান। তারপর করুনারত্নের সাথে ক্রিজে যোগ দেন কুশল মেন্ডিস।

দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েন মেন্ডিস ও করুনারত্নে। তাদের জুটিতে আসে ২৮১ রান। এই জুটিই এখন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড নিয়ে শীর্ষে বসেছে। এর আগে গলে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল বাংলাদেশি দুই ব্যাটার মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের ২৬৭ রান।

২০১৩ সালে স্বাগতিকদের বিপক্ষে পঞ্চম উইকেটে এই রেকর্ড গড়েছিলেন আশরাফুল ও মুশফিক। আশরাফুল ১৮৯ রানে থামলেও মুশফিক হাঁকিয়েছিলেন দ্বি-শতক। ঠিক ২০০ রানে থেমেছিলেন মুশফিক।

অপরদিকে, শ্রীলঙ্কার মেন্ডিস বিদায় নিয়েছেন ১৪০ রানে। ১১৪৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্ক স্পর্শ করেছেন তিনি। ১৯৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেন মেন্ডিস। তার ব্যাট থেকে আসে ১৮টি চার ও একটি ছক্কা। আর লঙ্কান অধিনায়ক করুনারত্মে বিদায় নিয়েছেন ১৭৯ রানে। তার ২৩৫ বলের ইনিংসটিতে ছিল ১৫টি বাউন্ডারি। মেন্ডিসকে জর্জ ডকরেল ও করুনারত্নেকে মার্ক এডায়ার শিকার করেন।

অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস রানের খাতা খুলতে পারেননি। তিন বল খেলেই বেঞ্জামিন হোয়াইটের শিকার হন তিনি। তবে দীনেশ চান্দিমাল ও প্রবাথ জয়সুরিয়া দিনের বাকি অংশে আর উইকেটের পতন হতে দেননি। চান্দিমাল ৩৩ বলে ১৮ রান ও জয়সুরিয়া ১৭ বলে ১২ রানে ক্রিজে আছেন।

প্রথম দিনে খেলা হয়েছে ৮৮ ওভার। শ্রীলঙ্কা চার উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৮৬ রান। রানরেট ৪.৩৯।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...