১৬ বছরের সেই রেকর্ড ভাঙলো লিটন দাস, মুখ খুললেন আশরাফুল নিজেই
সেই ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে উইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৭ সালে সেই ম্যাচে সেই জয়ের নায়ক ছিলেন আশরাফুল। সেই ম্যাচে বাংলাদেশের এই সাবেক অধিনায়ক আশরাফুল মাত্র ২০ বলে তুলে নিয়েছিলেন দারুন এক ফিফটি, যা একসময় বিশ্বরেকর্ড ছিল। তবে দীর্ঘ ১৬ বছরের সেই রেকর্ড গতকাল ভেঙ্গে দিল বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা ওপেনার লিটন কুমার দাস।
সাম্প্রতিক চলমান সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ তে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা লিটন দাস ১৮ বলে ফিফটি হাঁকিয়ে। এতে ভেঙে গেছে আশরাফুলের রেকর্ড। তবে এ নিয়ে আশরাফুলের কোনো আক্ষেপ নেই। বরং তার চাওয়া, ওয়ানডে ও টেস্টের দ্রুততম অর্ধশতকের দুই রেকর্ডও যেন লিটনই ভাঙেন।
আশরাফুল বলেন, 'রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি। রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে।'
লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে আশরাফুল তাকে প্রশংসার সাগরে ভাসিয়ে বলেন, 'লিটন যখন ভালো খেলে ওর ব্যাটিং দেখতে মজা লাগে। ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব ধারাবাহিকতা থাকবে। লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে অসাধারণ খেলছে। সব ফরম্যাটে ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন বাকি দুই ফরম্যাটে হাই স্ট্রাইক রেটে খেলছে। যেটা আমরা দেখতে চাই।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
