| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

‘বাবা নিশ্চয়ই আকাশ থেকে দেখছো’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ৩০ ১৫:০৫:০০
‘বাবা নিশ্চয়ই আকাশ থেকে দেখছো’

শুধু বাংলাদেশের সমস্যা বএ কথা না, রনি দলে আসায় ওপেনার লিটনের সমস্যাও সমাধানও হয়ে গেল। লিটন দাসের সঙ্গে রনির জুটি দারুন ছন্দে ফিরেছে বাংলাদেশ। ৫ ইনিংসে ৩১৯ রান করার পথে ওভার প্রতি ১০ এর বেশি গড়ে রান করেছে টাইগার এই জুটি।

টাইগার দলে শুধু রানের বিচারেই নয়। রনি তালুকদার এনে দিচ্ছেন ঝড়ো শুরুও। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। দ্বিতীয় ম্যাচেও ২৩ বলে করেন ৪৪ রান। ব্রডকাস্টিং চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রনি বলেছেন, এমন খেলাই পছন্দ তার।

তিনি বলেন, ‘এখানে কোনো সিক্রেট নাই (আক্রমণাত্মক ব্যাটিংয়ের)। ড্রেসিংরুম থেকে খেয়ে মাঠে আসলাম, খেলে দিলাম এমন না। এজন্য আগে মাইন্ড সেট আপ করতে হবে। দল থেকে সেই সমর্থন যদি আপনি পান, তাহলে আপনার খেলার প্যাটার্নটা বদলে যাবে। আর আপনারা তো জানেন, আমি এ ধরনের খেলাটা পছন্দ করি। সবসময় এভাবেই খেলে আসছি। ’

অধিনায়ক বা কোচের থেকে কেমন বার্তা থাকে এমন প্রশ্নে রনি বলেন, ‘ড্রেসিংরুম থেকে টিম ম্যানেজম্যান্ট আমাকে একটা পরিকল্পনা দিয়ে দেয়। উনারাও আমাকে অনেকদিন ধরে দেখতেছে আমি কী ধরনের খেলা পছন্দ করি। তাদেরও একই কথা যেন স্বাভাবিক খেলাটা খেলি। ’

প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেও পুরস্কারটি নিতে পারেননি রনি। ফিল্ডিংয়ের সময় পাওয়া ব্যথার চিকিৎসা চলছিল তার। পরে ফেসবুকে রনি লিখেছিলেন ‘বাবা নিশ্চয়ই আকাশ থেকে দেখছো। ’ তার কথা স্মরণ করে রনি বলছিলেন, ‘বাবাকে খুবই মিস করি। আমার এত দূর আসার পেছনে বাবার অবদান অনেক বেশি। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...