| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পরিবর্তন নিয়ে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ৩০ ১১:৫০:৪৪
দুই পরিবর্তন নিয়ে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

এই সিরিজের প্রথম ও ২য় টি-২০ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জিতে নিয়েছে সাকিব বাহিনি। ২য় টি-২০ ম্যাচে সাকিবের ৫ উইকেট, বীরের বেশে সিরিজ জিতল বাংলাদেশ টি-২০ দল। আর এই ম্যাচে দারুন ব্যাটিং করেছে বাংলাদেশের সময়ের অন্যতম সেরা ব্যাটার লিটন।

গতকাল ২৯ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তেও দুর্দান্ত ক্রিকেট খেলে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আইরিশদের বিপক্ষে ৭৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় সাকিব-লিটোনরা। এ জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। তবে শুধু সিরিজ জয়েই সন্তুষ্ট হতে চায় না বাংলাদেশ, ইংল্যান্ডের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আয়ারল্যান্ডকেও হোয়াইটওয়াশ করতে চায় চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

আগামী ৩১ মার্চ সেই মিশনে বাংলাদেশ একাদশে পরিবর্তন নিয়ে নামতে পারে বলে জানিয়েছেন দলপতি সাকিব আল হাসান।

ম্যাচ শেষে সাকিব বলেন, ভালো দল যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যায়, তখন তারা সব সময় ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেষ্টা করে। আমরাও তেমনই চেষ্টা করব। আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।

শেষ টি-২০তে পরিবর্তনের আভাস দিয়ে তিনি আরো বলেন, ‘হয়তো শেষ ম্যাচে কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবে। তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।’

ছন্দে থাকা সাকিব বলেন, ‘গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তেই নিয়েছিলাম।’

প্রসঙ্গত, বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। রান ডিফেন্ড করতে নেমে আইরিশদের ১২৫ রানে সীমাবদ্ধ রাখে টাইগাররা। ম্যাচসেরা হন সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...