বিশাল জয়ের দিকে সাকিব-লিটনের নতুন রেকর্ড
আজ ২৯ মার্চ বুধবার সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডর বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলবাংলাদেশ দল। খেলাটি শুরু হাওয়ার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু বৃস্তির কারনে সেই ম্যাচ শুরু হয় ৩.৪০ মিনিটে।
আগেই জানা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের পর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ফলে ম্যাচ শুরু নিয়ে শঙ্কায় পড়ে গেছে দুই দল।
সাকিব-লিটনের ক্রিকেট ইতিহাসে যুক্ত হয়েছে নতুন নতুন রেকর্ড। এই রেকর্ড গড়া ম্যাচে স্রেফ উড়ে গেল যেন আয়ারল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বুধবার আইরিশদের ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টি টোয়েন্টিতে এটি বাংলাদেশের রানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ জয়। আগেরটি ছিল ৮৪ রানের, পাপুয়া নিউগিনির বিরুদ্ধে। এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিশ্চিত করল স্বাগতিকরা (২-০)।
মুলাত বৃষ্টি বাগড়ায় ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে তিন উইকেটে ২০২ রান। জবাবে আয়ারল্যান্ড নির্ধারিত ১৭ ওভারে করে ৯ উইকেটে ১২৫ রান। পাঁচ উইকেট ও অপরাজিত ৩৮ রানের সুবাদে ম্যাচ সেরা সাকিব আল হাসান।
বড় লক্ষ্যে খেলতে নেমে ৪৩ রানে ৬ উইকেট হারায় আয়ারল্যান্ড। এর মধ্যে পাচ উইকেটই তুলে নেন সাকিব আল হাসান। আর তাতেই নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে (১৩৪) টপকে বনে যান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, ১৩৬টি।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৫০ রান করেন কার্টিস কাম্ফার। টেক্টর করেন ২২ রান। গ্রাহাম হাম অপরাজিত থাকেন ২০ রানে। আর কেউ ছুতে পারেনি দুই অঙ্কের রান। তাসকিন তিনটি ও হাসান মাহমুদ নেন একটি উইকেট।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান লিটন দাস ও রনি তালুকদার। বিশেষ করে লিটন ছিলেন বেশ মারমুখি। ১৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ডই গড়ে ফেলেন তিনি। ভাঙেন ১৬ বছর আগের আশরাফুলের ২০ বলে দ্রুততম ফিফটির রেকর্ড।
উদ্বোধনী জুটিতে লিটন ও রনি তোলেন ১২৪ রান। যা ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ। সেঞ্চুরির আভাস দিয়েও পারেননি লিটন। ৪১ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ ওপেনার। টি টোয়েন্টিতে লিটনের এটি ব্যক্তিগত সেরা ইনিংস, আগেরটি ছিল ৭৩ রানের।
হোয়াইটের বলে ফিফটি করার আগে সাজঘরে ফেরেন আরেক ওপেনার রনি তালুকদার। ২৩ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৪ রান করেন তিনি। শেষের দিকে ঝড় তোলেন সাকিব ও হৃদয়ও। ১৩ বলে তিন চার ও এক ছক্কায় ২৪ রান করেন হৃদয়। ২৪ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব আল হাসান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশে ২০৩০ সালে একভরি সোনার দাম কত হতে পারে
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ: সান্তোস বনাম রেমোর ম্যাচ, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’: সারা দেশে সাধারণ ছুটি
- আগস্টে ১২ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, দেখে নিন ছুটির তালিকা
- দুই উপায়ে ঘরে বসেই এসএসসি পরীক্ষার ফলাফল দেখুন একক্লিকে
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ আগস্ট ২০২৬
- মঙ্গলবার থেকে টানা ৪ দিনের ছুটি পাবেন না যারা
- ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ, যে বিষয়ে ফেলের আশঙ্কা সবচেয়ে বেশি
- আজকের স্বর্ণের বাজারদর: ০১ আগস্ট ২০২৬
- এসএসসির ফল ১০ আগস্ট, পাস-ফেল নিয়ে নতুন তথ্য; যে বিষয়ে বাড়তে পারে ফেল
- নবম পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য জানালেন অর্থমন্ত্রী
- মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট
- নবম পে-স্কেল: গেজেটে দেরি কেন, সুপারিশে কাটছাঁটের ইঙ্গিত
