| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের এমন বিপর্যয়ের কারণ খুঁজছেন, দর্শকরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১৭:০৮:০৬
ভারতের এমন বিপর্যয়ের কারণ খুঁজছেন, দর্শকরা

আজ রোববার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ভারত মাত্র ১১৭ রানে অল আউট

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। স্মিথের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিলেন মিচেল স্টার্ক একাই তুলে নিলেন পাঁচ উইকেট। ভারত গুটিয়ে গেল মাত্র ১১৭ রানে। ৫০ ওভারের ম্যাচে ভারত ব্যাট করল মাত্র ২৬ ওভার।

প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে পয়েন্টে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি গিল।

ম্যাচের ৪.৪ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৫ বলে ১৩ রান করেন হিটম্যান। তিনি ২টি চার মারেন।

ম্যাচের ৪.৫ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ভারত ৩২ রানে ৩ উইকেট হারায়।

ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। ৮.৪ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লোকেশ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রান করেন লোকেশ। ভারত ৪৮ রানে ৪ উইকেট হারায়।

ম্যাচের ৯.২ ওভারে অ্যাবটের বলে স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের ১৫.২ ওভারে ন্যাথন এলিসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৩৫ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি। কোহলি ৪টি চার মারেন। ভারত দলগত ৭১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে বিশাখাপত্তনমের পিচের দিকে তাকিয়ে তাঁকে রিজার্ভ বেঞ্চে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যান অক্ষর প্যাটেল। রোহিত দলে ঢোকায় বাদ পড়তে হয় ইশান কিষাণকে। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একজোড়া রদবদল ঘটায়। জোশ ইংলিসের বদলে মাঠে নামার সুযোগ পান অ্যালেক্স ক্যারি। গ্লেন ম্যাক্সওয়েলকে বসিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামায় ন্যাথন এলিস।

সবশেষে ১১৭ রানে অল আউট হয়ে যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...