| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্ক ঝড়ে বিপর্যয়ের কবলে ভারত, জানুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১৫:৩৯:২৬
স্টার্ক ঝড়ে বিপর্যয়ের কবলে ভারত, জানুন সর্বশেষ স্কোর

ভারতের ইনিংস বিবরণ:

প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে পয়েন্টে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি গিল। ৪.৪ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৫ বলে ১৩ রান করেন হিটম্যান। তিনি ২টি চার মারেন। পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন স্টার্ক। ৪.৫ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।

ভারত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে লিড নিয়েছিল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে তারা বিশাখাপত্তমে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। অন্যদিকে সিরিজে ফেরার লক্ষ্যে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করতে নেমে অজি পেসার মিচের স্টার্কের গতিতে রোহিত শর্মারা দিশেহারা হয়ে পড়েছেন। মাত্র ৫৪ রান তুলতেই নিয়মিত বিরতিতে ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে বিশাখাপত্তনমের পিচের দিকে তাকিয়ে তাঁকে রিজার্ভ বেঞ্চে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যান অক্ষর প্যাটেল। রোহিত দলে ঢোকায় বাদ পড়তে হয় ইশান কিষাণকে। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একজোড়া রদবদল ঘটায়। জোশ ইংলিসের বদলে মাঠে নামার সুযোগ পান অ্যালেক্স ক্যারি। গ্লেন ম্যাক্সওয়েলকে বসিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামায় ন্যাথন এলিস।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, ন্যাথন এলিস, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...