| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টাইন সুপারস্টারের জোড়া গোল, হলান্ডের নতুন রেকর্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১৪:২৭:২৯
আর্জেন্টাইন সুপারস্টারের জোড়া গোল, হলান্ডের নতুন রেকর্ড

সেই ম্যাচে হলান্ড একাই করেছেন পাঁচ গোল। এবার আরও একটি বড় জয়ের রাতে তিনি হ্যাটট্রিক করেছেন এই তারকা ফুটবলার। এ নিয়ে এখন পর্যন্ত চলতি মৌসুমে ফুটবল বিশ্বে অন্যতম রেকর্ডগড়া ৪২টি গোল করেছেন এই নরওয়ে ফরোয়ার্ড।

গতকাল ১৮ মার্চশনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বার্নলিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। হলান্ডের পর এই ম্যাচে জোড়া গোল করেছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। এছাড়া বাকি গোলটি করেন কোল পালমার।

এদিন ভিন্ন ফরমেশন নিয়ে শিষ্যদের নামিয়েছিলেন গার্দিওলা। ৩-২-৪-১ ফর্মেশনে এদিন হলান্ড ও আলভারেজ নামানোর জুয়াটা কাজেও লেগে যায়। ম্যাচের ৩২ মিনিটে হলান্ডের গোলে শুরু হয় সিটির গোল উৎসব। ৩ মিনিট পর দ্বিতীয় ও ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড।

এদিন হলান্ড থামলে বার্নলির ওপর রোলার কোস্টার চালানো শুরু করেন জুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড ৬২ ও ৭৩ মিনিটে গোল দুটি করেন। তার দুই গোলের মাঝে একটি গোল করেন সিটির আরেক তরুণ তারকা কোল পালমার। অন্যদিকে পুরো ম্যাচে কোনো স্কোরের দেখা পায়নি বার্নলি। ফলে বড় হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হেয়েছে।

বল মাঠে গড়ানোর আগেই বার্নলি পিছিয়ে থাকলেও ভিন্ন কারণে ম্যাচটি আলোচনায় ছিল। ম্যাচটিকে বলা হচ্ছিল গুরু-শিষ্যের লড়াই। ম্যানসিটির ডাগআউটে পেপ গার্দিওলা, অন্যদিকে বার্নলির ডাগআউটে সিটিরই কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানি। কোচ হিসেবে এই বেলজিয়ানের আদর্শ আবার গার্দিওলা। মাঠের লড়াইয়ে অবশ্য গুরু কোনো ছাড় দেননি শিষ্যকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...