| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ওয়ানডে থেকেই ছিটকে ডাক্তারের শরণাপন্ন মিরাজ, জানুন বিস্তারিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১৩:০৩:২০
ওয়ানডে থেকেই ছিটকে ডাক্তারের শরণাপন্ন মিরাজ, জানুন বিস্তারিত

এ সময় আঘাত গুরুতর হওয়ায় মিরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রথম ম্যাচের আগে সেরে উঠতে না পারায় মাঠে নামেননি তিনি। পরে চোখের চিকিৎসকের শরণাপন্ন হন তারকা অলরাউন্ডার মিরাজ।

তবে, মিরাজ এখন আগের চেয়ে ভালো। বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন, 'মিরাজ আজ (১৯ মার্চ) সকালে চক্ষু চিকিৎসকের কাছে যান। এখন সে সব দেখবে।

দেবাশীষ আরও জানান, ‘চোখে রক্ত জমাট বা অন্যান্য যে সমস্যা ছিল সেটি কমে গেছে। তবুও চোখের বিষয় তো, ডাক্তারের কথা ছাড়া তো আমরা নিশ্চিত হতে পারব না। তবে আগের থেকে ভালো আছে মিরাজ। আগে দেখুক ডাক্তার কি জানায়। ডাক্তারের রিপোর্ট পেলেই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।’

এর আগে মাঠে অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ মুখে এসে লাগে মিরাজের। এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...