| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হাথুরুর সহকারী হতে চায় সবাই, জানুন আসল কারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১১:৫৫:৪৮
হাথুরুর সহকারী হতে চায় সবাই, জানুন আসল কারণ

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হওয়ার আগ্রহ প্রকাশকারী দশজনের মধ্যে ছয়জনকে বাছাই করেছে বিসিবি এবং তাদের মধ্যে চারজনের সাক্ষাৎকার নিয়েছে। এছাড়া চলতি মাসের ২৩ তারিখ বাকি দুজনের সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। এরপর সহকারী কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

দেশীয় কোচদের মধ্যে শুধু আবেদন করেছেন বিসিবির ক্রীড়া উন্নয়ন বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল। এরই মধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে কোচ নিয়োগ কমিটি। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, প্রোগ্রাম হেড ডেভিড মুর এবং প্রধান কোচ চন্ডিকা হাতরুসিংহে।

যাচাইবাছাই শেষে দ্রুতই সহকারী কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন জালাল ইউনুস। তিনি বলেন, 'যারা আছে তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেব। খুব দ্রুতই নেওয়া হবে।'

এদিকে, আইপিএল খেলতে অনাপত্তি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন সাকিব আল হাসান আর লিটন কুমার দাস। তবে এই দুই ব্যাটারের ব্যাপারে বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...