| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কেকেআরের ক্যাম্প শুরু মঙ্গলবার, জানুন কে কবে আসছেন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৮ ১৬:৪২:১৯
কেকেআরের ক্যাম্প শুরু মঙ্গলবার, জানুন কে কবে আসছেন!

রোববার শহরে আসবেন ১০ ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন ওকুল রায়, রিঙ্কু সিং, নীতীশ রানা, কুলবন্ত খাজরোলিয়া, হর্ষিত রানা, সুয়াস শর্মা, বরুণ চক্রবর্তী, মনদীপ সিং, বৈভব অরোরা এবং বেঙ্কটেশ আইয়ার। সোমবার আসবেন আন্দ্রে রাসেল ও নারায়ণ জগদীশান। মঙ্গলবার থেকে শুরু হবে এই ক্যাম্প। শিবিরের প্রথম তিন দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। পরে ইডেনে পৌঁছাবে নাইট রাইডার্স।

আগামী ২৪ মার্চ শহরে আসবেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর এবং ডেভিড উইজ়ি। সুনীল নারাইন আসবেন ২৫ মার্চ। নিউ জ়িল্যান্ডের টিম সাউদি এবং লকি ফার্গুসন আসবেন ২৬ মার্চ। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ় আসবেন ২৮ মার্চ।

বাংলাদেশের ধাক্কা কলকাতাকে, আইপিএলে বাঙালি অধিনায়ক পাওয়া কঠিন কেকেআরেরবিদেশি ক্রিকেটারদের মধ্যে রাসেল সকলের আগে কলকাতা আসবেন। দলের অভিজ্ঞ ক্রিকেটার তিনি। ব্যাটে, বলে দলের বড় ভরসা।

শ্রেয়স কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় ব্যাটার খেলতে না পারলে কাকে অধিনায়ক করা হবে তা এখনও জানায়নি কলকাতা। সেই বিষয়ে আলোচনা চলছে। কলকাতা অপেক্ষা করে রয়েছে শ্রেয়সের সুস্থ হওয়ার। একান্তই সেটা না হলে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে।

সাকিব আল হাসান এবং লিটন দাস বাংলাদেশের হয়ে খেলছেন। তাঁরা আইপিএলের শুরু থেকে না-ও আসতে পারেন। কারণ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে সিরিজ চলছে। সেই কারণে তাঁদের কাউকে অধিনায়ক করতে চাইবে না কলকাতা। সে ক্ষেত্রে রাসেলদের মধ্যে থেকে কাউকেই দায়িত্ব দেওয়া হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...