| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে কেকেআর-এর অধিনায়ক নির্বাচিত, জানুন বিস্তারিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৮ ১২:০১:১৪
অবশেষে কেকেআর-এর অধিনায়ক নির্বাচিত, জানুন বিস্তারিত

টেস্ট বা ওয়ানডে সব ফরম্যাটেই তিনি রান স্কোরার ছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, ওডিআই বিশ্বকাপে ভারতের মিডল অর্ডার শ্রুদের ওপর ভরসা রাখবে। তবে শ্রেয়াসের চোট উদ্বেগ বাড়িয়েছে।

কিছুদিন আগে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। পিঠের চোটের জন্য চিকিৎসাধীন ছিলেন এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফিরলেও পরিচিত ছন্দে দেখা যায়নি তাকে। শ্রুস সবসময় ফাস্ট বোলারদের চেয়ে স্পিনের বিপক্ষে ভালো খেলে বলে মনে হয়। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে তার পায়ের কাজ নড়বড়ে ছিল। চতুর্থ টেস্টে আরও একবার চোট পান তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে ফিল্ডিং করার সময় পিঠে ব্যথা অনুভব করেন শ্রেয়স। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। বাকি ম্যাচে তিনি আর মাঠে নামতে পারেন নি। ভারতের ইনিংস চলার সময় শ্রেয়সের জায়গায় বাইশ গজে এসেছিলেন উইকেটরক্ষক শ্রীকার ভরত। ফিল্ডিং কোচ টি দিলীপ পরে জানান যে একদিনের সিরিজে খেলতে পারবেন না শ্রেয়স। বেঙ্গালুরুতে রিহ্যাব চলবে এখন তাঁর। কতদিন হবে রিহ্যাবের মেয়াদকাল? জানা যায় নি তা। আপাতত দিন দশেক তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছে। তারপরেই বোঝা যাবে ঠিক কতটা গুরুতর তাঁর চোট। আইপিএলের আগে উদ্বেগে দিন কাটছে নাইট অধিনায়কের। চিন্তায় ফ্র্যাঞ্চাইজিও।

শ্রেয়স আইপিএল থেকে যদি ছিটকে নাও যান, অন্তত প্রথমার্ধটা বাইরে বসেই কাটবে তার। আগামী পয়লা এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেক্ষেত্রে টস করতে যাবেন কোনো নতুন অধিনায়ক। শ্রেয়স যদি একান্ত ফিট না হন, সেক্ষেত্রে সম্ভাব্য অধিনায়ক হিসেবে ঘুরপাক খাচ্ছে সাকিব আল হাসানের নাম। দীর্ঘ অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দৌড়ে রয়েছেন লিটন দাসও। নেতা হিসেবে ভারতকে একদিনের সিরিজে হারানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে গোটা টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়া যাবে না। সেই কারণেই লিটন বা সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না নাইট শিবির।

আলোচনায় রয়েছে নীতিশ রানার নামও। এর আগে দিল্লীর হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। চর্চায় রয়েছেন সুনীল নারাইনও। এই বছর কলকাতা দলে ১১ বছর সম্পূর্ণ করবেন নারাইন। দীর্ঘদিন বেগুনি-সোনালী ব্রিগেডের মুখ তিনি। তাঁর অভিজ্ঞতাই নারাইনকে রেখেছে অধিনায়কত্বের দৌড়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...