| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রংপুরের অধিনায়ক সোহানকে আউট করে বিদায় করলেন বরিশালের অধিনায়ক সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১২ ১৬:২৩:৫০
রংপুরের অধিনায়ক সোহানকে আউট করে বিদায় করলেন বরিশালের অধিনায়ক সাকিব

এলিমিনেটর ম্যাচে জয়ের লক্ষ্যে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে বিপিএএলের অন্যতম সেরা দল রংপুর। এরমধ্যে প্লে অফের জন্য রংপুর রাইডার্সের উড়িয়ে আনা চার বিদেশি ডোয়াইন ব্রাভো, দাসুন শানাকা, মুজিব উর রহমান এবং নিকোলাস পুরানই এদিন মাঠে নেমেছেন। দারুণ ফর্মে থাকা আজমতউল্লাহ ওমরজাইকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে রাইডার্সস কর্তৃপক্ষ।

অন্যদিকে বরিশাল শিবির মাঠে নামিয়েছেন আইএল টি-২০ খেলে আসা ভানুকা রাজাপাকসে এবং আন্দ্রে ফ্লেচারকে। পাকিস্তানি দুই রিক্রুট মোহাম্মদ ওয়াশিম এবং ইফতিখার আহমেদের বদলে মাঠে নেমেছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বরিশাল ১২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেন। সুতরাং রংপুরের সামনে ১৭১ রানের লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করেন। এই ম্যাচে ৭.২ ওভারে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন রংপুরের অধিনায়ক সোহান।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী, সৈয়দ খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস, করিম জানাত, ভানুকা রাজাপাকসে এবং আন্দ্রে ফ্লেচার।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, নিকোলাস পুরান এবং দাসুন শানাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...