ক্রিকেট বিশ্বে অনন্য এক রেকর্ড গড়লেন রোহিত
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে আজ রোহিত সেঞ্চুরি হাঁকানোর পর নাগপুরের দর্শক-সমর্থকরা দাঁড়িয়ে রোহিতকে অভিবাদন জানান। ড্রেসিংরুমে থাকা সতীর্থরাও বাদ যাননি। তবে নজর কেড়েছে ওই সময় নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা রবীন্দ্র জাদেজা। অধিনায়ক কীর্তি গড়ার পর মাথা নুইয়ে কুর্ণিশ জানান দীর্ঘদিন পর দলে ফেরা বাঁহাতি অলরাউন্ডার।
ইনিংস ওপেন করতে নেমে অপরপ্রান্তে আশা-যাওয়া দেখলেও নিজে হাল ছাড়েননি রোহিত। ব্যক্তিগত ৫৬ রান নিয়ে ব্যাট করতে নামা এই ডানহাতি ব্যাটার প্রায় একক প্রচেষ্টায় দলকে সঠিক পথে রাখেন। ১৭১ বলে তুলে নেন নিজের নবম টেস্ট সেঞ্চুরি। এর আগে রোহিত টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পেলেও টেস্টের নেতৃত্ব পাওয়ার পর এটাই প্রথম। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা রোহিতের প্রথম টেস্ট সেঞ্চুরি।
রোহিতের আগে তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছিলেন বাবর আজম, তিলকারাত্নে দিলশান এবং ফাফ ডু প্লেসি। ফলে রোহিত এই তালিকায় নাম লেখানো চতুর্থ অধিনায়ক। তবে ভারতের জার্সিতে তিন ফরম্যাটে সেঞ্চুরির রেকর্ডে আরও আগেই নাম লিখিয়েছেন রোহিত। একই রেকর্ড আছে বিরাট কোহলিরও। কিন্তু অধিনায়ক হিসেবে কোহলি ওয়ানডে ও টেস্টে সেঞ্চুরি পেলেও টি-টোয়েন্টিতে পাননি। তবে নেতৃত্ব ছাড়ার পর গত বছর সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরি পান কোহলি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি আছে দুইবারের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনির ঝুলিতেও।
সেঞ্চুরির দেখা পাওয়ার পর অবশ্য ইনিংস খুব বেশি বড় করতে পারেননি রোহিত। অজি পেসার প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২১২ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১২০ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ফিফটির দেখা পেয়েছে রবীন্দ্র জাদেজা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ৭ উইকেটে ২৫৭ রান। ভারতের লিড ৮০ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানেই গুঁটিয়ে যায় অস্ট্রেলিয়া।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
