হাথুরুসিংহেকে নিয়ে যে অবিশ্বাস্য মন্তব্য করলেন খালেদ মাহমুদ
হাথুরুসিংহে নাকি করা হেডমাস্টারের মত, এছাড়াও নানান কথা। তবে এমন ধারণা উড়িয়ে দিয়ে সকল ধারণা পাল্টে দিলেন খালেদ মাহমুদ সুজন। তার চোখে অনেক ভালো মানুষ, অন্যদের তুলনায় কোন অংশেই পিছিয়ে নেই এই কোচ।
বেশ কদিন আগেই এই লঙ্কান কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সবদিকে জল্পনা-কল্পনা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদ কেমন হবে। সুজন অবশ্য তাকে নিয়ে বেশ আশাবাদী। এই কোচের অধীনে থাকাকালীনই ড্রেসিংরুম সবচেয়ে পরিছন্ন ছিল।
সুজন বলেন, 'সবচেয়ে পরিছন্ন ড্রেসিং রুম ছিল যখন হাথু ছিল। আমরা সবসময় একটা কথা বলি, মিডিয়াতেও আগে শুনি, কড়া হেড মাস্টার বলে কথা বলে বোধ হয়, আমার মনে হয় যে রকম কড়ার কথা আমরা বলি সেরকম কিন্তু ও না। হ্যা, ও যেটা হয়...আমি ব্যক্তিগতভাবে কী চাই, আপনি আমাকে পেছনে কথা না বলে সামনে কথা বলেন। এটা একটা ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি হাথু ভালো মানুষ। যা বলে, পেছনে কথা বলে না কাউকে, ও যা বলে সামনে কথা বলে।'
২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব ছিলেন হাথুরুসিংহে। সেই সময় সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব, পছন্দের ক্রিকেটারদের দলে সুযোগ দেয়ার মতো বেশ কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সুজন অবশ্য জানিয়েছেন, বাংলাদেশের এই কোচ যা বলার সবার সামনেই বলেন। এই গুণটাই ভালো।
সুজনের ভাষ্য, 'পেছনে গসিপিং করার চেয়ে একটা খেলোয়াড়কে যদি সামনে বলেন তোমার থেকে আমি এটা চাই বা তোমার এই জিনিসটা ভালো না। এতে খারাপ কিছু তো দেখি না। এটা যদি কড়া হেড মাস্টার হয়ে যায়, তাহলে কড়া হেড মাস্টার। কিন্তু আমি মনে করি, আমি অনেক কোচের সঙ্গে কাজ করেছি বাংলাদেশে, যারা সামনে একরকম আবার পেছনে অন্যরকম কথা বলে। হাথুর ব্যাপারে একটা কথা বলবো, ওর এই গুণটা আমার দারুণ লাগে যে ও যা বলে সামনে বলে।'
হাথুরুসিংহেকে নিয়ে বিতর্ক থাকলেও তার অধীনেই বাংলাদেশ একটি পরিপূর্ণ দল হয়ে উঠেছিল। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের সাফল্য এখন তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। দ্বিতীয় মেয়াদে ফিরে হাথুরুসিংহে নিজের অভিজ্ঞতা উজার করে দিতে পারবেন বলেই বিশ্বাস সুজনের।
তিনি বলেন, 'হাথুরু অবশ্যই বাংলাদেশের জন্য কাজ করে গেছে। আমাদের খেলোয়াড়দের খুব ভালো করে চেনে। আমাদের ক্রিকেট খুব ভালোভাবে ওর নখদর্পনে আছে। আমি তো ভালো কিছু প্রত্যাশা করি। সময়ই বলে দেবে আসলে কী হয়। তখন যখন হাথু এসেছে, অনেক তরুণ ছিল, ৪০ বছর বয়স, এখন তো অভিজ্ঞ হাথুকে পাবো, ম্যাচিউরড অনেক। আমি আশা করি ভালো কিছু হবে। দেখা যাক, ভালো হওয়ার চিন্তা করেই বিসিবি আনছে ওকে। ওই ভালোটা ডেলিভার করবে বলে আশা করি।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল
- ফাইনালে নিষিদ্ধ হতে পারেন রোমেরোসহ ৬ আর্জেন্টাইন ফুটবলার
- বিশ্বকাপ ২০২৬; কোন দল কত প্রাইজমানি পাচ্ছে
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুলাই ২০২৬
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে
- বাংলাদেশের বাজারে আজ একভরি সোনার দাম
- গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কারা!
- বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন ডি মারিয়া
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ইংল্যান্ড ও ফ্রান্স
- গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়বে আর্জেন্টিনার
- আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে ব্রাজিলিয়ান জাগুয়ারের ভবিষ্যদ্বাণী
- আর্জেন্টিনা-স্পেন: পরিসংখ্যানে কার পাল্লা বেশি ভারী
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল, নতুন তারিখ কবে
