| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ নিয়ে পাক তারকা ক্রিকেটার উল্টো সুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১৪:৪৭:৪৮
এশিয়া কাপ নিয়ে পাক তারকা ক্রিকেটার উল্টো সুর

এ ব্যাপারে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটাররা অনেক ধরনের মন্তব্য করেন। তবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক নিজের বোর্ডে এবং সেই সব কিংবদন্তি ক্রিকেটারদের সাথে দ্বিমত পোষণ করেন। তিনি মনে করেন পাকিস্থানে এবারের এশিয়া কাপ না হওয়াটাই উত্তম।

পাক সাবেক এই অলরাউন্ডারের মতে, "সারা বিশ্বে ক্রিকেটের আরও প্রচার এবং প্রসার ঘটানোর জন্য আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের অন্য কোথাও এশিয়া কাপ আয়োজন করা উচিত।"

আগামি এশিয়া কাপের আসর কোথায় হবে, এই সিদ্ধান্ত অবশ্য ঠিক করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। চলতি বছরের আগামী মার্চে এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে এসিসির সদস্য দেশগুলো। সেখানে উপস্থিত থাকবেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারাও।

পাক তারকা রাজ্জাক বলেন, 'এটা ক্রিকেটের জন্য ভালো (পাকিস্তানের বাইরে এশিয়া কাপ হওয়া)। ক্রিকেটের প্রচারণার জন্য ভারত-পাকিস্তানের ম্যাচ শুধুমাত্র আইসিসির আসরেই হয়। এশিয়া কাপ যদি দুবাইতে সরিয়ে নেয়া হয়, এটাই দারুণ হবে। এটা ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য ভালো হবে।'

এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নিতে কয়েকদিন আগেই বাহরাইনে আলোচনায় বসেছিল এসিসির সদস্য দেশগুলো। যদিও সেই আলোচনা শেষে কোনো সিদ্ধান্ত আসেনি।

কেবল সিদ্ধান্ত নেয়া হয় আগামী মার্চে এসিসির সভায় এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ।

যদিও গত অক্টোবরে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয় এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এরপর থেকেই আলোচনায় এশিয়া কাপের বিকল্প ভেন্যু। এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু হতে আগ্রহ দেখিয়েছে আরব আমিরাত।

সেই সঙ্গে আলোচনায় আছে গত বছর ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা কাতারও। এমন আলোচনায় একটি বিষয় নিশ্চিত হয়ে গেছে যে পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। সভা শেষে এসিসি একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...